দুর্দান্ত খবর, ১০ ডিসেম্বর ভারতীয় বাজারে আসছে শোরগোল ফেলে দেওয়া Moto G35 5G

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের বাজারে স্মার্টফোন প্রেমীদের জন্য আসছে Moto G35 5G। ডিসেম্বর ১০ তারিখে ই-কমার্স সংস্থা Flipkart-এ  এক্সক্লুসিভলি লঞ্চ হতে চলেছে নয়া ফোন। এর আগে আন্তর্জাতিক বাজারে লঞ্চের পর থেকেই Moto G35 5G ফোনটি ব্যবহারকারীদের মধ্যে দারুণ সাড়া ফেলে দিয়েছিল। এবার ভারতের জন্যও থাকছে কিছু আকর্ষণীয় ফিচার।

Moto G35 5G: ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে:
ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির FHD+ ডিসপ্লে। স্ক্রিনের উজ্জ্বলতা পৌঁছাবে 1000 নিট পর্যন্ত, সঙ্গে রয়েছে Vision Booster। রিফ্রেশ রেট 60Hz থেকে 120Hz পর্যন্ত ভ্যারিয়েবল, যা গেমিং বা স্ক্রলিংয়ের অভিজ্ঞতা করবে স্মুথ। স্ক্রিন সুরক্ষায় Corning Gorilla Glass 3 ও 240Hz টাচ স্যাম্পলিং রেটও পাওয়া যাবে।

প্রসেসর:
চালিত হবে Unisoc T760 চিপসেট দিয়ে, যা পাওয়ারফুল পারফরম্যান্স নিশ্চিত করবে।

মেমোরি:
ডিভাইসটিতে থাকবে ৪ GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। আরও 8 GB এক্সটেন্ডেড RAM সাপোর্ট থাকায় মাল্টিটাস্কিং হবে সহজ।

অপারেটিং সিস্টেম:
ফোনটি আসছে Android 14 OS সহ, যেখানে একটি OS আপগ্রেড এবং দুই বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি রয়েছে।

ক্যামেরা:
50 MP প্রাইমারি ক্যামেরা এবং 8 MP আল্ট্রা-ওয়াইড লেন্সের পাশাপাশি, সেলফির জন্য থাকছে 16 MP ক্যামেরা। 4K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট করবে।

ব্যাটারি ও চার্জিং:
ডিভাইসটিতে 5,000 mAh ব্যাটারি ও 20 W ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

কানেক্টিভিটি:
12টি 5G ব্যান্ড, VoNR, 4X4 MIMO ও ক্যারিয়ার অ্যাগ্রিগেশন নিশ্চিত করবে উন্নত নেটওয়ার্ক।

ডিভাইসটি সবুজ, লাল, এবং কালো রঙে পাওয়া যাবে। ইউনিক ভেগান লেদার ডিজাইন এটিকে আলাদা করে তুলবে। যদিও দাম এখনও অজানা, আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল €199 (প্রায় ₹17,700)। Flipkart-এ এক্সক্লুসিভ ডিলে আরও সুবিধা থাকবে বলে আশা।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক