সাম্রাজ্য দেখবে ছেলে আকাশ, রিলায়্যান্স জিও ছাড়লেন মুকেশ

জানিয়ে দেওয়া হল স্টক এক্সচেঞ্জকে

Share:

নিজস্ব প্রতিবেদন, মুম্বই: রিলায়্যান্স জিও-র ডিরেক্টর পদে ইস্তফা দিলেন মুকেশ অম্বানি (Mukesh Ambani) । নতুন ডিরেক্টর হচ্ছেন ছেলে আকাশ। সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে মুকেশ অম্বানির ইস্তফার খবর দেওয়া হয়েছে। বোর্ডের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেতে চলেছেন আকাশ (Akash) । আর এমন একটা সময়ে সংস্থার নন এগজিকিউটিভ ডিরেক্টর পদে আকাশ অম্বানির নাম ঘোষণা করা হল, যখন দেশে আর কয়েকদিন বাদেই শুরু হতে চলেছে ফাইভ-জি পরিষেবা। সংস্থার ডিরেক্টর পদে পাঁচ বছরের মেয়াদে রমিন্দর সিং গুজরাল ও কেভি চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।

সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘রিলায়্যান্সের (Reliance) ডিরেক্টর পদ থেকে ইস্তফা দিয়েছেন মুকেশ অম্বানি। সংস্থার নতুন ডিরেক্টর পদ বসতে চলেছেন নন এগজিকিউটিভ ডিরেক্টর (Non Executive director) মুকেশ অম্বানি-পুত্র আকাশ অম্বানি(Akash)  । ২৭ জুন থেকে তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টের (MD) পদ নিয়োগ করা হল পঙ্কজ মোহনকে। মেয়াদ পাঁচ বছর। কেভি চৌধুরি এবং রামিন্দর সিং গুজরালকে সংস্থার ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হয়েছে।’ সংস্থার এই পরিবর্তনের খবর স্টক এক্সচেঞ্জ বোর্ডকেও দেওয়া হয়ে গিয়েছে।

আকাশ কার্যত বড়ো ধরনের এক চ্যালেঞ্জের মুখোমুখি হলেন। রিলায়্যান্সের (Reliance) সম্পত্তি বৃদ্ধির দিকেও যেমন তাঁকে নজর দিতে হবে, নজর রাখতে হবে প্রতিষ্ঠানের ভাবমূর্তির দিকেও।

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর