খরচে লাগাম টানতে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে Nokia

বর্তমানে Nokia’র কর্মীর সংখ্যা ৮৬ হাজার। সেটাই তাঁরা এবার ৭২ হাজারে নামিয়ে আনতে চলেছে। কাজ হারাতে চলেছেন ১৪ হাজার মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল প্রস্তুতকারী(Telecommunications Equipment Makers) সংস্থা Nokia এবার বড়সড় কর্মী ছাঁটাইয়ের(Lay Off Staff) পথে হাঁটতে চলেছে। ফিনল্যান্ডের এই সংস্থার দাবি, চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে তাঁদের বিক্রিবাটা ২০ শতাংশ কমে ৪.৯৮ বিলিয়ন ইউরোতে এসে দাঁড়িয়েছে। সেই সঙ্গে তাঁদের লাভের পরিমাণ ৬৯ শতাংশ কমে ১৩৩ মিলিয়ন ইউরোতে এসে দাঁড়িয়েছে। একই সঙ্গে তাঁদের বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ধীর গতির অর্থনীতির মুখেও পড়তে হচ্ছে। বিশেষ করে উত্তর আমেরিকা মহাদেশজুড়ে চলা অর্থনৈতিক মন্দা তাঁদের বেশ ধাক্কা দিয়েছে। একইসঙ্গে ভারতে(India) 5G নেটওয়ার্ক চালুর জেরেই তাঁদের বিক্রিবাটায় ধাক্কা লেগেছে। আর তাই খরচ সামাল দিতে তাঁদের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে হচ্ছে।

বর্তমানে Nokia’র কর্মীর সংখ্যা ৮৬ হাজার। সেটাই তাঁরা এবার ৭২ হাজারে নামিয়ে আনতে চলেছে। Nokia’র তরফে জানানো হয়েছে, বাজার প্রতিযোগীতায় তাঁদের টিকে থাকতে গেলে খরচ কমাবার পাশাপাশি উৎপাদনের দিকে জোর দিতে হবে। সেই কারণেই তাঁরা কর্মী ছাঁটাই করে কম কর্মী নিয়ে বেশি উৎপাদনের দিকে ঝুঁকতে হচ্ছে। Nokia বিশ্বের বৃহত্তম সংস্থা যা মোবাইল তৈরির ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে রয়েছে। কিন্তু এখন বেশ কিছু চিনা সংস্থা বিশ্বজুড়ে কম দামে মোবাইল সরবরাহ শুরু করায় Nokia সহ পশ্চিমী দেশের সংস্থাগুলির ওপর বড় ধাক্কা নেমে এসেছে। মানুষ Nokia বা Ericsson’র দামী মোবাইল কেনার থেকে কমদামী চিনা সংস্থার ফোনগুলির দিকেই বেশি ঝুঁকছে।

আর তাই Nokia বা Ericsson’র মতো সংস্থাগুলি কঠিন সময়ের মুখে পড়ে গিয়েছে। প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে তাঁরা মোবাইলের প্রযুক্তি ও মান বজায় রেখে খরচ কমানোর দিকেই নজর দিচ্ছে। আর সেই সূত্রেই কর্মী ছাঁটাইয়ের দিকেই তাঁদের নজর পড়ছে। এই বছরেই শুরুর দিকে Ericssonসাড়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করে। এবার Nokia-ও সেই পথে হাঁটা দিল। সূত্রের দাবি, এই ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের মধ্যে হাজার কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে ভারতের বাজারেই।

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের