বাজার কাঁপতে আসছে নোকিয়ার নতুন মডেল X100, জানুন এর দুর্দান্ত ফিচার্স

নোকিয়া মোবাইল বেশিরভাগ মানুষের কাছে আবেগের জিনিস। বহু বছর বন্ধ থাকার পর চিনের সংস্থা HMD Global-এর হাত ধরে ফের

Share:

নিজস্ব প্রতিনিধি: নোকিয়া মোবাইল বেশিরভাগ মানুষের কাছে আবেগের জিনিস। বহু বছর বন্ধ থাকার পর চিনের সংস্থা HMD Global-এর হাত ধরে ফের Nokia ব্র্যান্ড ফিরে এসেছে। এরপরই একের পর এক ননুন মডেল বাজারে এনে অন্যান্য মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে প্রবল প্রতিযোগিতায় ফেলে দিয়েছে। এবার নোকিয়া নিয়ে আসছে আরও একটি দুর্দান্ত স্মার্টফোন। ইতিমধ্যেই নতুন X100 মডেলটি আমেরিকার বাজারে ছেড়েছে নোকিয়া। আশা করা হচ্ছে খুব শীঘ্রই মডেলটি ভারতের বাজারে আনবে সংস্থা। আসুন জেনে নেওয়া যাক নোকিয়া X100 মডেলের ফিচার্স ও সম্ভাব্য দাম।

নোকিয়া X100

আকর্ষণীয় এই মডেলে রয়েছে ৪৮ মেগাপিক্সেল-সহ চারটি (কোয়াড) ক্যামেরা। এছাড়া ফুল এইচডি প্লাস (Full HD+) ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এই ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কোম্পানির অধিকাংশ 5G ফোনের মতো Nokia X100 মডেলও এসেছে Snapdragon 480 প্রসেসরের সঙ্গে। ডিসপ্লে ৬.৬৭ ইঞ্চির এবং সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস। এছাড়া, মোবাইলটির ওজন রাখা হয়েছে মাত্র ২১৭ গ্রাম।

Nokia X100-এর ক্যামেরা সেটআপ

Nokia X100 মডেলে রয়েছে চারটি শক্তিশালী রিয়ার ক্যামেরার সেটআপ। অর্থাৎ ফোনের পিছনে ছবি তোলার জন্য একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাথমিক ক্যামেরা থাকছে। এর সঙ্গে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও অপরটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ। যা দুর্দান্ত ছবি তোলার জন্য যথেষ্ট ভালো বলে বিশেষজ্ঞদের দাবি। আর সেলফি তোলার জন্য মোবাইলের সামনে থাকছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এইচডিআর প্যানোরমা।

নোকিয়া X100 মডেলের হার্ডওয়্যার-

আগেই বলেছি এই মডেল আসছে স্ন্যাপড্রাগন ৪৮০ জি অক্টাকোর প্রসেসরের সঙ্গে। এরসঙ্গে GPU থাকবে অ্যাড্রিনো ৬১৯। মোবাইলে গেম খেলার জন্য দারুন এই শক্তিশালী প্রসেসর। ফোনটিতে দেওয়া হয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবির ফোন স্টোরেজ। যা অতিরিক্তভাবে ২৫৬ জিবি স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে। নোকিয়া X100 মডেল চলবে Android-11 ভার্সনে। Nokia X100 মডেলে দেওয়া হয়েছে ৪,৪৭০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ফলে ব্যাটারি ব্যাকআপ দারুণ। ফোনটির দাম ভারতের বাজারে ২০-২৫ হাজারের মধ্যে রাখা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের