এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দিনে যেভাবে টাকার অঙ্ক বাড়ছে তাতে মোবাইল রিচার্জের খরচে অনেকের নাভিশ্বাস উঠছে। পরিবারের দু’জনের ফোন সচল রাখতে আলাদা আলাদা রিচার্জ করতে গিয়ে পকেটে টান পড়ছে বহু গ্রাহকের। কিন্তু এবার সেই চিন্তা থেকে মুক্তি দিতে পারে Airtel-এর বিশেষ ফ্যামিলি প্ল্যান। মাত্র ৬৯৯ টাকার  রিচার্জেই মিলবে দু’টি SIM ব্যবহারের সুবিধা। শুধু তাই নয়, থাকছে আনলিমিটেড কলিং, ডেটা ব্যবহারের সুযোগ এবং একাধিক OTT প্ল্যাটফর্মের সুবিধাও। অর্থাৎ, এক রিচার্জেই পরিবারের দু’জনের মোবাইল খরচ  চালানো যাবে।  কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে? কারা পাবেন এই অফার? জেনে নিন বিস্তারিত তথ্য।

কী রয়েছে Airtel-এর ৬৯৯ টাকার ফ্যামিলি প্ল্যানে?

Airtel-এর ৬৯৯ টাকার ফ্যামিলি পোস্টপেড প্ল্যানটি মূলত দু’জন সদস্যের কথা মাথায় রেখে তৈরি। এই প্ল্যানে একটি প্রাইমারি SIM-এর পাশাপাশি একটি অতিরিক্ত অ্যাড-অন SIM পাওয়া যাবে। অর্থাৎ, একই বিলের আওতায় পরিবারের দু’জন সদস্য নিজেদের মোবাইল ব্যবহার করতে পারবেন। এই প্ল্যানের অন্যতম আকর্ষণ আনলিমিটেড 4G ও 5G ডেটার সুবিধা। পাশাপাশি থাকছে আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কলিং। ফলে আলাদা করে দু’জনের জন্য রিচার্জ করার প্রয়োজন পড়বে না। মাসে ৬৯৯ টাকা খরচ করলে জনপ্রতি খরচ দাঁড়াবে প্রায় ৩৫০ টাকা। তবে এর সঙ্গে প্রযোজ্য GST  দিতে হবে।

 পাবেন বিনোদনেও একাধিক সুবিধা

শুধু ডেটা এবং কলিং নয়, এই ফ্যামিলি প্ল্যানে বিনোদনের জন্যও রয়েছে একাধিক সুবিধা। গ্রাহকরা নির্দিষ্ট শর্ত অনুযায়ী পেতে পারেন Xstream Premium, JioHotstar এবং Amazon Prime-এর মতো OTT সাবস্ক্রিপশন। পাশাপাশি প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধাও রয়েছে।

কীভাবে পাবেন এই সুবিধা?

Airtel-এর পোস্টপেড ফ্যামিলি প্ল্যানের মাধ্যমে একটি মূল নম্বরের সঙ্গে অতিরিক্ত সদস্যের নম্বর যুক্ত করা যায়। Airtel Thanks অ্যাপের Manage Family অপশন থেকে পরিবারের সদস্যকে যুক্ত করার সুযোগ রয়েছে। তবে প্ল্যানের সুবিধা, OTT সাবস্ক্রিপশন এবং অতিরিক্ত পরিষেবার ক্ষেত্রে সংস্থার নির্দিষ্ট শর্ত প্রযোজ্য রয়েছে।

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

পুজোর ছুটিতে ঘুরে আসুন শিমলা-কুফরি-চণ্ডীগড়, জানুন IRCTC-র বিশেষ প্যাকেজ

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী