লঞ্চের আগেই ফাঁস Oppo A5 Pro 5G ফিচার্স ও দাম, জেনে নিন বিশদে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজারে আসতে চলছে চিনা কোম্পানি Oppo’র একটি নতুন মডেল। আগামী সপ্তাহে বাজির হবে A5 Pro 5G স্মার্টফোন ৷ খবর পাওয়া গিয়েছে, আগামী ২৪ এপ্রিল এটি লঞ্চ করতে চলেছে৷ ইতিমধ্যেই দাম সম্পর্কিত একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই নতুন হ্যান্ডসেটটি ভারত-সহ বিশ্বব্যাপী লঞ্চ হবে বলেও। উল্লেখ্য, এই স্মার্টফোনের মডেলটি ২০২৪ সালের ডিসেম্বরে চিনে লঞ্চ হয়েছিল৷

Oppo A5 Pro 5G: ভারতে এর দাম

একটি প্রতিবেদন অনুসারে, ভারতীয় বাজারে এই নতুন Oppo হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা হতে পারে। দ্বিতীয় ভ্যারিয়েন্ট ৮GB ব়্যাম + ২৫৬GB স্টোরেজের দাম ১৯,৯৯৯ টাকা হতে পারে। অপরদিকে কোম্পানির তরফে জানানো হয়েছে এই হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP69 রেটিং দেওয়া হয়েছে। সেইসঙ্গে পড়ে গেলেও ডিভাইসটি যাতে নষ্ট না হয় তার জন্য ৩৬০-ডিগ্রি আর্ম বডি রয়েছে৷ কোনও ভাবে হাত থেকে পড়ে গেলে ক্ষতি এড়াতে পারবেন ব্যবহারকারীরা।

Oppo A5 Pro 5G: সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: 6.67-ইঞ্চি এইচডি+ (720×1604 পিক্সেল) এলসিডি স্ক্রিন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা এবং কর্নিং গরিলা গ্লাস ৭আই সুরক্ষা।

প্রসেসর: মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ এসসি

ক্যামেরা: ডুয়াল রিয়ার ক্যামেরার সাথে 50 এমপি রিয়ার ক্যামেরা, 2 এমপি ডেপথ সেন্সর এবং 8 এমপি সেলফি ক্যামেরা থাকতে পারে ।

মেমোরি: 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ

ব্যাটারি এবং চার্জিং: 5,800mAh ব্যাটারি যা 45W দ্রুত চার্জিং সাপোর্ট করে ।

সংযোগ: ব্লুটুথ 5.3, এনএফসি-সহ ওয়াইফাই 5। এদিকে, নিরাপত্তার জন্য ফোনটিতে একটি আনলকিং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

Oppo A5 Pro 5G: চাইনিজ ভ্যারিয়েন্ট

চিনে লঞ্চ করা ডিভাইস Oppo A5 Pro 5G স্মার্টফোনটিতে ৬.৭ -ইঞ্চি 120Hz ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে এবং এটি MediaTek Dimensity 7300 SoC চিপসেট দ্বারা চালিত। একইভাবে, এতে একটি 16MP সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে। এটির গ্লোবাল ভ্যারিয়েন্টে 6000mAh ব্যাটারি বেশি যা 80W তারযুক্ত দ্রুত চার্জিং সাপের্ট করে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক