এই মুহূর্তে




৫ বছরে কত বেসরকারি সংস্থা ঝাঁপ বন্ধ করেছে? পিলে চমকানো তথ্য দিল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবাঙালি বেওসায়ীদের মধ্যে ‘গণেশ ওল্টানো’ কথাটি বেশ জনপ্রিয়। অর্থা‍ৎ আচমকাই কলকারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানের ঝাঁপ বন্ধ করে দেওয়াকে ব্যঙ্গাত্মক অর্থে গণেশ ওল্টানো বলে। মোদি সরকারের জমানায় অহরহ দেশ জুড়ে গণেশ ওল্টানোর ঘটনা ঘটে চলেছে। গত পাঁচ বছরে দেশে ২ লক্ষ ৪ হাজার ২৬৮টি বেসরকারি সংস্থা ঝাঁপ গুটিয়েছে। অর্থা‍ৎ বছরে গড়ে ৪০ হাজারের বেশি সংস্থা ঝাঁপ ফেলে দিয়েছে। চলতি অর্থবর্ষের জুলাই পর্যন্ত প্রথম চার মাসে বন্ধ হয়েছে ৮ হাজার ৬৪৮টি সংস্থা। না, এটা কোনও মনগড়া পরিসংখ্যান নয়। সোমবার (১ ডিসেম্বর) সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় এমন পিলে চমকানো তথ্য জানিয়েছে মোদি সরকার।

এদিন লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হর্ষ মালহোত্রা জানিয়েছেন, ‘গত ৫ বছরে দেশে ২ লক্ষ ৪ হাজার ২৬৮টি বেসরকারি সংস্থা বন্ধ হয়েছে। তার মধ্যে ২০২০-২১ অর্থ বর্ষে বন্ধ হয়েছে ১৫ হাজার ২১৬টি সংস্থা। করোনাভাইরাসের কারণে দীর্ঘ সময় দেশে লকডাউন ছিল। তার প্রভাব পড়েছে ছোটখাটো বেসরকারি সংস্থাগুলির উপরে। করোনা প্রকোপের সময়ে ২০২১-২২ অর্থ বর্ষে বন্ধ হয়েছে ৬৪ হাজার ৫৪টি। পরের অর্থ বর্ষে অর্থা‍ৎ ২০২২-২৩ সালে বন্ধ হয়েছে ৮৩ হাজার ৪৫২টি সংস্থা। ২০২৩-২৪ আর্থিক বর্ষে ঝাঁপ বন্ধ করেছে ২১ হাজার ১৮১টি বেসরকারি সংস্থা। ২০২৪-২৪ অর্থ বর্ষে ২০ হাজার ৩৬৫টি বেসরকারি সংস্থা পাততাড়ি গুটিয়েছে।’

বন্ধ হয়ে যাওয়া দুই লক্ষাধিক বেসরকারি সংস্থার কাজ হারা শ্রমিকদের পুনর্বাসনের বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে কোনও সঠিক তথ্য নেই বলেও স্বীকার করেছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী। গণেশ ওল্টানো সংস্থাগুলির কর্মীদের পুনর্বাসন করা হয়েছে কিনা বা সরকার তাদের পুনর্বাসনের জন্য কোনও বিশেষ পরিকল্পনা করেছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “সরকারের সামনে কোনও প্রস্তাব নেই”।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পড়ুয়াদের জন্য সুপার অফার! মাত্র 251 টাকায় মিলবে 100GB ডাটা, আনলিমিটেড কল

ঠিক যেন যুদ্ধজাহাজ, অরাস সেনাটে চড়েন পুতিন, কী আছে এতে?

এবার এক চার্জেই পৌঁছে যাবেন পুরী, এসে গেল মারুতির বহু প্রতীক্ষিত গাড়ি 

Airtel-এর সবচেয়ে সস্তা প্ল্যান! একবার রিচার্জেই সারা বছর অ্যাক্টিভ থাকবে সিম

অবিশ্বাস্য, মাত্র ৭২৯৯ টাকায় ঘরে আনুন 4K টিভি! কোথায় জানেন?

বাজারে হাজির Ray-Ban Meta Gen 2! থাকছে 12MP ক্যামেরা ও ৫৬ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ