এই মুহূর্তে

বাজেট স্মার্টফোনের নতুন রাজা? Poco C85 5G-র ধামাকা এন্ট্রি, জানুন দাম ও ফিচার

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে আবার নতুন হাওয়া। মধ্যবিত্তের পকেটের দিকে নজর রেখে, কিন্তু ফিচারে বড়সড় আপোস না করেই ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল Poco-র নতুন বাজেট মাস্টার— Poco C85 5G। যাঁরা সারাদিন ফোন ব্যবহার করেন, বড় স্ক্রিনে সিনেমা দেখতে ভালবাসেন, আর বারবার চার্জ করতে চান না, তাদের জন্য এ এক সেরা প্যাকেজ। চলুন দেখে নেওয়া যাক, ঠিক কী নিয়ে হাজির হয়েছে এই নতুন বাজেট ফোন-

দামে বাজিমাত:

Poco C85 5G এসেছে তিনটি ভ্যারিয়েন্টে, আর দাম শুনলে সত্যিই চমকে উঠবেন—

  • 4GB + 128GB – মাত্র ₹11,999
  • 6GB + 128GB – মাত্র ₹12,999
  • 8GB + 128GB – মাত্র ₹13,999

কিন্তু আসল চমক এখানেই। যদি আপনার HDFC, ICICI বা SBI-র ডেবিট/ক্রেডিট কার্ড থাকে, তাহলে পাবেন ₹1,000 ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। মানে, বেস মডেলটি আপনার হাতে চলে আসবে মাত্র ₹10,999-এ!আর কার্ড না থাকলে? সমস্যা নেই— পুরনো ফোন বদলেই পেয়ে যাবেন ₹1,000 এক্সচেঞ্জ বোনাস। ফোনটির বিক্রি শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর দুপুর ১২টা থেকে। শুধুমাত্র ই-কমার্স সংস্থা Flipkart-এ।

বড় স্ক্রিনে সিনেমা হলের মজাঃ

এই ফোনের মূল আকর্ষণ নিঃসন্দেহে এর 6.9-inch HD+ বিশাল ডিসপ্লে। সঙ্গে
120Hz Adaptive Refresh Rate, যেটা সোশ্যাল মিডিয়া স্ক্রল, গেমিং ও ভিডিও দেখাকে করে আরও স্মুথ।OTT প্ল্যাটফর্মে সিরিজ-সিনেমা দেখতে ভালবাসেন? এই বড় স্ক্রিন আপনার অভিজ্ঞতা এক ধাপে বাড়িয়ে দেবে।

নির্ভরযোগ্য পারফরম্যান্স:

ফোনের ইঞ্জিনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity 6300 চিপসেট। সংস্থার দাবি—
এর AnTuTu স্কোর 4,50,000+, যা এই দামের ফোনের জন্য সত্যিই প্রশংসনীয়।

  • LPDDR4X RAM
  • UFS 2.2 স্টোরেজ
  • মাইক্রো SD কার্ডে স্টোরেজ বাড়ানো যাবে 1TB পর্যন্ত

সব মিলিয়ে মল্টিটাস্কিং থেকে দ্রুত অ্যাপ লোডিং— সব ক্ষেত্রেই এটি ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দেবে।

ব্যাটারিতে কামাল সাথে ফাস্ট চার্জিং:

যাঁরা সারাদিন ফোন চালান, তাদের আর চার্জ নিয়ে ভাবতে হবে না। কারণ এই ফোনে এসেছে 6,000 mAh-এর দানব ব্যাটারি। এছাড়া বক্সেই পাচ্ছেন 33W Fast Charger, যা মাত্র 28 মিনিটে ফোনকে 50% চার্জ করে দেবে।

আরও দারুণ একটি ফিচার—
10W Reverse Charging
অর্থাৎ দরকারে আপনি অন্যের ফোন বা ইয়ারবাডসও চার্জ দিতে পারবেন!

ক্যামেরায় উন্নত AI:

ফোনের পিছনে রয়েছে

  • 50MP AI Dual Camera
    আর সামনে
  • 8MP Selfie Camera

কম আলোতে ছবি তোলা হোক বা ভিডিও কল— দু’ক্ষেত্রেই এর ক্যামেরা যথেষ্ট ভাল পারফর্ম করবে।

সফ্টওয়্যার:

ফোনটি চলছে Android 15-এর উপর ভিত্তি করে তৈরি HyperOS 2.2-এ।
সঙ্গে 2 বছর Android আপডেট4 বছর Security Patch-এর প্রতিশ্রুতি দিয়েছে Poco

এই দামে এমন সফ্টওয়্যার সাপোর্ট যথেষ্ট বড় সুবিধা।

ডিজাইনে প্রিমিয়াম ফিল:

এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি মাত্র 7.99mm পাতলা।
ফোনের পিছনের Quad-Curved Design হাতে নিলে প্রিমিয়াম ফিল দেবে। সঙ্গে পাওয়া যাচ্ছে IP64 Water & Dust Resistance, যা এই দামের ফোনে সত্যিই বিরল।

রঙের অপশন—

  • Mystic Purple
  • Spring Green
  • Power Black

প্রতিযোগিতা কাদের সাথে?

12,000 টাকার কমে বাজারে Poco C85 5G কড়া টক্কর দেবে—

  • Infinix Hot 50
  • iQOO Z9 Lite
  • Oppo K12x
  • Lava Blaze 3

সবমিলিয়ে এই বাজেট সেগমেন্টে Poco-র নতুন বাজি বেশ শক্তিশালী।

যদি আপনি কম দামে 5G, বড় স্ক্রিন, শক্তিশালী ব্যাটারি, স্বচ্ছন্দ পারফরম্যান্স চান, তাহলে Poco C85 5G আপনার পরবর্তী স্মার্ট ফোন হতে পারে। বাজেটে এটি সত্যিই একটি ভ্যালু-ফর-মানি স্মার্টফোন।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

 বিদ্যা দেবীর আরাধনার দিনে বিরূপ লক্ষ্মী দেবী, শেয়ারবাজারে ৬ লক্ষ টাকা খোয়ালেন লগ্নিকারীরা

কর্মপ্রার্থীদের জন্য সুখবর, ২৬-২৭ অর্থ বর্ষে ২০ হাজার স্নাতককে চাকরি দেবে ইনফোসিস

ভিডিও বানিয়ে YouTube থেকে আয় করুন কোটি টাকা! AI-করবে সব কাজ-জানুন গোপন ট্রিকস

মাত্র ৯,৪৯৯ টাকায় Thomson আনল নতুন QLED টিভি! ফ্রি-তে দেখুন ৪০০-র বেশি চ্যানেল!

তৃতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মোট ব্যবসা ৩ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেল

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের ভাবনা অন্ধ্র সরকারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ