এখানে বিনিয়োগ করলেই সুদ থেকে আয় ১২ লাখ টাকা, কিন্তু কীভাবে ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময় দাঁড়িয়ে ক্যাপিটাল মার্কেটে  (Capital Market) ব্যাপক হারে সুদ কমছে। আর তাতেই বিপাকে পড়েছে খুচরো বিনিয়োগকারীরা। বেশিরভাগ বিনিয়োগকারী বলেছেন যে তারা গত  ৬ বা এক বছরে যা বিনিয়োগ করেছিলেন সবই তারা খোয়াতে বসেছেন। পরিসংখ্যান অনুসারে, বিনিয়োগকারীরা গত  ১ মাসে প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই এমন পরিস্থিতিতে অনেকই এখন কম ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগের কথা ভাবছেন।

বর্তমানে এমন একটি সরকারি স্কিম রয়েছে, সেখানে সুদ থেকে লাভ পাবেন লাখ লাখ টাকা। বলা বাহুল্য, এই স্কিমটি পোস্ট অফিসের অধীনে রয়েছে। এই প্রকল্পের অধীনে, শুধুমাত্র সুদ থেকে ১২ লক্ষ টাকার বেশি উপার্জন করা যায়। তাও আবার কোন ঝুঁকি ছাড়া। একইসঙ্গে এই স্কিমের অধীনে কর সুবিধার সুবিধাও দেওয়া হয়। এতে বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৩০ লক্ষ টাকা। যেকোন প্রবীণ নাগরিকই এই স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, পোস্ট অফিসে রয়েছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম নামে একটি ডিপোজিট স্কিম। এতে ৫ বছরের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করা যায়। আর এই স্কিমের মধ্যে ১০- ৩০ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। শুধু তাই নয় বর্তমানে এই স্কিমে সুদ দেওয়া হয় ৮.২ শতাংশ। যেমন- আপনি যদি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে ৫ বছরে সুদ পাবেন ১২,৩০,০০০ টাকা। আর প্রতি তিন মাস অন্তর পাবেন ৬১, ৫০০ টাকা করে সুদ। ঠিক একইভাবে আপনি যদি ১৫ লাখ টাকা জমা করেন তাহলে ৫ বছরে সুদ পাবেন ৬ লাখ ১৫ হাজার টাকা। আর প্রতি তিন মাসে পাবেন ৩০,৭৫০ টাকা করে। তাই আপনি যদি ৬০ বছরের ঊর্ধ্ব অর্থাৎ  প্রবীণ নাগরিক হন  তাহলে পোস্টঅফিসের  এই স্কিমে  বিনিয়োগ করে লাভবান হবেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়