নতুন বছরে বাড়তে চলেছে দূরপাল্লা ট্রেনের ভাড়া!

স্টেশনের উন্নোয়নের জন্য দিতে হবে বাড়তি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাড়তে চলেছে দূরপাল্লা ট্রেনের ভাড়া। স্টেশনের মান ও একাধিক পরিকাঠামো উন্নতির লক্ষেই এবার এই পথে হাঁটার সিদ্ধান্ত রেল। যেই স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠবেন, সেই স্টেশনের উন্নোয়নের জন্য দিতে হবে বাড়তি টাকা।

সূত্রের খবর, সদ্যই রেলের প্যাসেঞ্জারস মার্কেটিং বিভাগের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। সব জোনের ম্যানেজারদের কাছে পৌঁছেছে সেই বিজ্ঞপ্তি। জানা গিয়েছে, নির্ধারিত দামের থেকে ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দাম দিয়ে টিকিট কাটতে হতে পারে। পাশাপাশি দাম বাড়তে পারে প্ল্যাটফর্ম টিকিটেরও। সূত্রের খবর অনুযায়ী, প্রথম পর্যায়ে ৫০ টি স্টেশনের ক্ষেত্রে এই ধরনের ফি ধার্য হতে চলেছে।

টাকা বাড়ানোর এই প্রক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়েছে, সব ধরনের এসি টিকিটের ক্ষেত্রে যাত্রী পিছু ৫০ টাকা, স্লিপার ক্লাসে যাত্রী পিছু ২৫ টাকা এবং সর্বনিম্ন অসংরক্ষিত যাত্রীদের ক্ষেত্রে ১০ টাকা করে ধার্য করা হয়েছে। তবে লোকাল যাত্রীদের ক্ষেত্রে কোনও বাড়তি ভাড়া দিতে হবে না। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, জোনাল রেলেও বিভিন্ন স্টেশনের তরফে রেলের কমার্শিয়াল ইউনিটকে এব্যাপারে জানাতে হবে। স্টেশনের কতটা উন্নয়ন প্রয়োজন কিংবা নতুন করে উন্নয়নের কোনও প্রয়োজন আছে কিনা। পাশাপাশি কবে থেকে এই ফি লাগু করা হবে সেই দিনও জানাতে হবে।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক