জন্মদিনেই শখপূরণ, ৪.৫৭ কোটির বৈদ্যুতিক SUV কিনলেন রণবীর

সম্প্রতি ৪.৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বৈদ্যুতিক এসইউভি, হামার ইভি ৩এক্স নিজেকে উপহার দিয়েছেন রণবীর সিংহ। যদিও রণবীর তাঁর বিলাসবহুল গাড়ি সংগ্রহের জন্য পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তির পাশাপাশি তারকাদের গাড়ির শখও রয়েছে বহুল পরিমাণে। মাঝে মধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ফুটে ওঠে। দিন কয়েক আগেই ৪০ বছরে পদার্পণ করেছেন রণবীর সিংহ। একই দিনে অভিনেতার বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এর টিজার রিলিজ করেছে। ছবিতে অভিনেতার রক্তাক্ত চেহারা, ভয়াবহ লুক দেখে রীতিমতো কেঁপে উঠেছেন ভক্তরা। ছবিটির জন্যে আর অপেক্ষা করছে পারছেন না। সম্ভবত ডিসেম্বরে মুক্তি পাবে ছবিটা। যাই হোক, ছবির টিজার ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতার লম্বা লম্বা চুল, ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আর এই আনন্দেই সম্প্রতি ৪.৫৭ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বৈদ্যুতিক এসইউভি, হামার ইভি ৩এক্স নিজেকে উপহার দিয়েছেন রণবীর সিংহ। যদিও রণবীর তাঁর বিলাসবহুল গাড়ি সংগ্রহের জন্য পরিচিত। আর তাঁর এই বিলাসবহুল গাড়ির তালিকায় আরও একটি নতুন গাড়ি যুক্ত করলেন অভিনেতা।

ইউটিউবে শেয়ারকৃত একটি ভিডিও অনুযায়ী, গাড়িটি কয়েকদিন আগে রণবীর এবং দীপিকা পাড়ুকোনের মুম্বইয়ের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। ডেলিভারির পরে, অভিনেতা মুম্বইয়ের রাস্তায় বিলাসবহুল চার চাকার গাড়িটি চালিতেছেন। ভিডিওটিতে তাঁর মুখ দেখা না গেলেও, ভিডিওর শিরোনামে দাবি করা হচ্ছে যে, ডেলিভারির পরই রণবীর নতুন গাড়িটি চালিয়েছিলেন। কালো রঙের Hummer EV 3X হল একটি বৈদ্যুতিক SUV, যা রণবীরের প্রথম বৈদ্যুতিক গাড়ি, যাতে একটি ট্রাই-মোটর e4WD সিস্টেম রয়েছে, যা ৮৩০ হর্সপাওয়ার এবং ১১,৫০০ পাউন্ড-ফুট টর্ক তৈরি করে। EPA-এর আনুমানিক পরিসীমা সম্পূর্ণ চার্জে ৩১৪ মাইল পর্যন্ত, যা ঐচ্ছিক ব্যাটারি প্যাক-সহ ৩৮১ মাইল পর্যন্ত বাড়ানো যেতে পারে। অভ্যন্তরে একটি ১৩.৪-ইঞ্চি ইনফোটেইনমেন্ট স্ক্রিন, একটি ১২.৩-ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

 

এতে গুগল বিল্ট-ইন, ওয়্যারলেস অ্যাপল কারপ্লে/অ্যান্ড্রয়েড অটো এবং উপলব্ধ সুপার ক্রুজ হ্যান্ডস-ফ্রি ড্রাইভিং প্রযুক্তির মতো বৈশিষ্ট্য রয়েছে। রিপোর্ট অনুসারে, Hummer EV 3X-এর দাম প্রায় ৩.৮৫ কোটি টাকা, কিন্তু ট্যাক্স এবং কাস্টমাইজেশন-সহ অন-রোড খরচ আনুমানিক ৪.৫৭ কোটি টাকা। এদিকে, রণবীরের পরবর্তী ছবি ধুরন্ধরে আরও অভিনয় করছেন আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল। আর নায়কের সঙ্গে জুটি বাঁধছেন সারা অর্জুন। যিনি কিনা অভিনেতার থেকে প্রায় ২০ বছরের ছোট। রণবীরের জন্মদিন উপলক্ষে, নির্মাতারা ছবির প্রথম লুক ভিডিও শেয়ার করেছেন। আদিত্য ধর পরিচালিত, ধুরন্ধর ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ফারহান আখতার পরিচালিত ডন ৩-তেও রণবীরকে দেখা যাবে।

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক