ডলারের তুলনায় টাকার দামে সর্বকালীন পতন

এদিন বাজার বন্ধের সময়ে প্রতি মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ৩২ পয়সা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন ডলারের (US Dollar) সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ল টাকা (INR)। বুধবারের পরে বৃহস্পতিবার আরও পড়ল টাকার দাম। নিজের মান খুঁইয়ে মার্কিন ডলারকে (U S Dollar) শক্তিশালী করে তুলল। এদিন বাজার বন্ধের সময়ে প্রতি মার্কিন ডলারের দাম দাঁড়িয়েছে ৭৮ টাকা ৩২ পয়সা। স্বাধীন ভারতে ডলারের তুলনায় টাকার দাম আগে কখনই এত নিচে নামেনি।

মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে পর পর রেপো রেট (Repo Rate) বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। কিন্তু তার পরেও আমেরিকান ডলারের তুলনায় টাকার দামে রেকর্ড পতন হওয়ায় শীর্ষ ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের কপালে চিন্তার ভাঁজ বাড়বে বলেই মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, দেশীয় শেয়ার বাজারের নিস্তেজভাবই বিদেশি বিনিয়োগকারীদের ভাবাচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude oil) দাম বৃদ্ধিও টাকার পতনের অন্যতম কারণ। বুধবারই এক ধাক্কায় ডলারের তুলনায় টাকার দাম ১৯ পয়সা কমে ৭৮ টাকা ৩২ পয়সায় দাঁড়িয়েছিল। এদিন বাজার খোলার সময়ে আরও ছয় পয়সা কমেছিল।   

তবে ডলারের তুলনায় টাকার দাম পড়লেও লক্ষ্মীবারে শেয়ারবাজারে (Stock Market) লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা। বুধবার এক ধাক্কায় সেনসেক্স (Sensex) ৭১০ সূচক হারানোয় কপালে  চিন্তার ভাঁজ পড়েছিল তাঁদের। তবে এদিন সকাল থেকেই বাজারের তেজি ভাব লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত ৪৪৩ দশমিক ৩৯ সূচক বেড়ে ৫২ হাজার ২৭৫ দশমিক ৭২ পয়েন্টে বন্ধ হয়েছে সেনসেক্স (Sensex)। আর ১৪৩ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫৫৬ দশমিক ৭০ পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি (Nifty)।

জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী, হাইকোর্টে ছুটলেন আইনজীবী

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক