অপেক্ষার অবসান, এসে গেল Samsung Galaxy A17 5G স্মার্টফোন, দাম ও ফিচার জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া দুনিয়া অচল। ছোটখাটো যেকোনও কাজের জন্য এই ফোনই প্রয়োজন। শুধু ফোন করাই নয়, বর্তমান জীবনে এক পা চলতে গেলেও দরকার হয় এই স্মার্ট ফোনের। তাই প্রতিদিনই নিত্য নতুন স্মার্টফোন বাজারে আসছে। একটার থেকে আর একটা কোম্পানি আরও বেশি উন্নত করতে নিত্যনতুন মোবাইল ফোন বাজারে আসছে।  বর্তমানে সবার হাতে হাতেই স্মার্টফোন।এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জীবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলেছে স্মার্টফোন। একেক সংস্থা একেক পদ্ধতি যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।

দীর্ঘ অপেক্ষার পর samsung galaxy A17 5 G স্মার্টফোন লঞ্চ হয়েছে। সংস্থার পক্ষ থেকে Exynos 1330 প্রসেসর, uper AMOLED ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ এই নতুন ফোনটি অফিশিয়ালি অ্যানাউন্স করা হয়েছে। প্রথমে এই ফোনটি ইউরোপের বাজারে প্রকাশ করা হলেও ভবিষ্যতে ভারতীয় বাজারে এটি আসবে বলে জানা গিয়েছে। এই লেটেস্ট ফোনের দাম ফিচার এবং স্পেসিফিকেশন জানানো হয়েছে।

এই ফোনে 1080 × 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। ইনফিনিটি ইউ ওয়াটার ড্রপ নচ স্টাইলের এই স্ক্রিন সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে Mali-G68 MP2 GPU দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A17 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য৫ হাজার মেগাহার্জ ব্যাটারি রয়েছে। Samsung Galaxy A17 5G ফোনটি Android 15 বেসড One UI 7.0 অপারেটিং সিস্টেমে কাজ করে। ইউরোপে Samsung Galaxy A17 5G ফোনটি 4GB RAM + 128GB Storage সহ 239 ইউরো অর্থাৎ প্রায় 24,299 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ৩টি রঙের ফোনটি পাওয়া যাবে।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন