বদলে গেল SBI ডেবিট কার্ডের বার্ষিক চার্জ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আজকাল কমবেশি সবাই ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন। এবার বাড়তে চলেছে তাদের খরচ। ১ এপ্রিল  থেকে বদলে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ডেবিট কার্ডের বেশ কিছু নিয়ম। আর এই নয়া নিয়মে বাড়ছে চলেছে কার্ডের চার্জ।  ইতিমধ্যেই SBI ওয়েবসাইটে এই নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি।

বদলাতে চলেছে ক্লাসিক, সিলভার, গ্লোবাল ডেবিট কার্ডের চার্জ। SBI তরফে জারি হওয়া তথ্য অনুসারে- ক্লাসিক, সিলভার, গ্লোবাল এবং কন্টাক্টলেস ডেবিট কার্ডগুলিতে যে চার্জ এতদিন ছিল ১২৫ টাকা এবং GST এখন সেটা বেড়ে হয়েছে ২০০ টাকা + GST । অন্যদিকে যুবা, গোল্ড, কম্বো ডেবিট কার্ড, মাই কার্ডগুলির বার্ষিক চার্জ ছিল ১৭৫ টাকা + GST আর তা বর্তমানে বেড়ে হল ২৫০ টাকা + GST।

এছাড়াও  SBI ডেবিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক চার্জ ছিল ৩৫০ টাকা+ GST। এখন সেটা বাড়িয়ে করা হয়েছে ৪২৫/+ GST। এরফলে ব্যাঙ্কের প্রায় ৪৪ কোটি গ্রাহককে পকেট থেকে বেশি টাকা দিতে হবে।তবে শুধু SBI নয় এরআগে Axis ব্যাঙ্ক অ্যাকাউন্টের চার্জ বৃদ্ধি হয়েছে। যদিও সব ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তবে কেন এই চার্জ বৃদ্ধি হল তা এখন জানা যায়নি। এই চার্জ বাড়ার ফলে চাপে পড়ল আমজনতা। 

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের