SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি : টাকা লেনদেনের ক্ষেত্রে কিছু পরিষেবা বন্ধ করার কথা ঘোষণা করেছে এসবিআই (SBI)। আগামী ৩০ নভেম্বরের পর থেকে অনলাইন এসবিআই ও ইয়োনো লাইটে এমক্যাশ পাঠানোর পরিষেবা বন্ধ হয়ে যাবে। ফলে এবার থেকে রেজিস্ট্রেশন না করে এম ক্যাশের মাধ্যমে টাকা পাঠানো বা এমক্যাশ লিঙ্ক ব্যবহার করতে পারবেন না।

ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকরা এখন থেকে টাকা পাঠাতে চাইলে UPI, IMPS, NEFT বা RTGS ব্যবহার করতে পারবে। সুরক্ষিতভাবে ডিজিটাল পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার কথা বলা হয়েছে। এর আগে গ্রাহকরা শুধু মোবাইল নম্বর ব্যবহার করে বা মেল আইডির মাধ্যমে রেজ্স্ট্রেশন না করেই টাকা পাঠাতে পারতেন। এখন থেকে সেই সুবিধা বন্ধ হতে চলেছে।

জানা গিয়েছে, যাঁকে টাকা পাঠানো হচ্ছে, তাঁর কাছে একটি লিঙ্ক ও ৮ সংখ্যার মেসেজ যেত। এর মাধ্যমে যেকোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দাবি করা যেত। এম ক্যাশ অ্যাপ ব্যবহার করে এম পিন ও পাসকোড ট্রান্সফার করা সম্ভব হত। ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আরো নিরাপদ ও সুরক্ষিতভাবে টাকা লেনদেন করা সম্ভব হবে। ব্যাংকের পরামর্শ ভবিষ্যতে গ্রাহকদের UPI, IMPS, NEFT বা RTGS-এর মাধ্যমে নির্ভর করতে হবে। এইগুলো দিয়েই এরপর থেকে টাকা লেনদেন করা যাবে। বিশেষ করে এমক্যাশ ব্যবহারকারীরা এখন Bhim SBI Pay ব্যবহার করতে পারবে। কীভাবে পারবেন লেনদেন করতে? BHIM SBI Pay অ্যাপ খুলে লগ ইন করতে হবে। তারপর পে অপশন বেছে নিতে হবে। পেমেন্ট মোড বেছে VPA, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড দিতে হবে। প্রয়োজনীয় তথ্য দিয়ে ডেবিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। UPI PIN দিয়ে লেনদেন করতে হবে। টিক চিহ্নে ক্লিক করলেই পেমেন্ট সম্পূর্ণ হবে।

mCash পরিষেবা বন্ধ থাকার কারণ হিসেবে বলা হয়েছে, এটির ব্যবহারকারী তুলনায় কম। নিরাপত্তা ও নিরাপত্তার দিক থেকে UPI/IMPS অনেক উন্নত। এটির ওপরে নির্ভর করা সম্ভব।  গ্রাহকদের ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর এম ক্যাশ পাঠানো যাবে না। ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে এই সিদ্ধান্ত।

প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে হঠাৎ অসুস্থ বোধ করলে করণীয় কী ? মাথায় রাখুন কয়েকটি টিপস

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন জেলায় হতে পারে বৃষ্টি?

আশুতোষ-সৌরভদের গ্রেফতার করা হয়েছে! আদালতে পেশের পর তিহাড়ে পাঠানো হবে, দাবি সিজেপির

নবমীতে দেবীর ভোগে পান্তা ভাত! শতাব্দী ধরে একই রীতি, কোথায় হয় এমন পুজো?

৪০০ বছরের পুরনো ভট্টাচার্য বাড়িতে সন্ধি পুজোয় মাকে নিবেদন করা হয় ‘অক্ষত্র’

থিমের চমকে উৎসবের রং! অভিনব মণ্ডপসজ্জায় সেজে উঠছে আগরতলা

টাকা থাকছে না? ৩টি চিনা মুদ্রা বদলে দিতে পারে ভাগ্য, কোথায় রাখবেন জানুন

১৮ না ১৯ অক্টোবর, দুর্গা অষ্টমী কবে? অঞ্জলি দেওয়ার শুভ সময় কখন?

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার