সম্পত্তি বাজেয়াপ্ত নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিজয় মাল্যর

বিচারপতি অভয় এস ওকা এবং রাজেশ বিন্দালের ডিভিশন  বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: শীর্ষ আদালতে বড়সড় ধাক্কা খেলেন দেশ থেকে পালিয়ে যাওয়া লিকার ব্যারন বিজয় মাল্য। তাঁকে আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করে সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দিয়েছিল মুম্বই আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কিংফিশার কর্ণধার। কিন্তু শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি অভয় এস ওকা এবং রাজেশ বিন্দালের ডিভিশন  বেঞ্চ আবেদনটি খারিজ করে দেয়।

বিজয় মাল্যর বিরুদ্ধে ব্যাঙ্ক ঋণ নিয়ে পরিশোধ না করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। ২০১৯ সালে মুম্বইয়ের এক বিশেষ আদালত কিংফিশার কর্ণধারকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে আখ্যা দিয়ে দেশে তাঁর ও তাঁর মালিকানাধীন সংস্থার নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন মাল্য।  

বিস্ময়কর হলো, এদিন ওই মামলার শুনানিতে কিংফিশার কর্ণধারের আইনজীবী শীর্ষ আদালতে জানান, গত কয়েক মাস তাঁর সঙ্গে মক্কেলের কোনও যোগাযোগ নেই। মামলা লড়ার বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও নির্দেশ পাচ্ছেন না। এর পরেই শীর্ষ আদালতের বিচারপতিরা মাল্যর আবেদন খারিজ করে দেন। মামলা খারিজ হওয়ার ফলে পলাতক শিল্পপতির সম্পত্তি বাজেয়াপ্ত করতে আর কোনও বাধা থাকল না।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা