আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজার খুলতেই পড়ে গেল সূচক, টাকার দামে ভয়াবহ পতন

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সূচক পতন দিয়ে শুরু হল সপ্তাহের প্রথম বেচা-কেনার দিন। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার (Sensex)।এক ধাক্কায় ১৪ শো পয়েন্ট পড়ে যায়। দালাল স্ট্রিটের ৩০ সংস্থার শেয়ারে দাম তাসের ঘরেরর মতো পড়তে শুরু করে। বাজার খোলার সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১৪ পয়েন্ট পড়ে দাঁড়ায় ৫৩, ০০০।

সূচক পড়ে নিফটিরও। নিফটির সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৯০০ পয়েন্ট। সকাল ১০টায় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক আরও পড়ে। ১৪৪৪ পয়েন্ট কমে সূচক দাঁড়ায় ৫২, ৮৫৮ পয়েন্টে। পাল্লা দিয়ে পড়েছে নিফটির (Nifty) সূচক। সকাল ১০টায় নিফটির সূচক ৪১২ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৭৯১ পয়েন্টে।  

দুঃসংবাদ আরও আছে। সূচক পতনের পাশাপাশি ডলারের তুলনায় টাকার দামেও পতনের সাক্ষী ছিল দালাল স্ট্রিট।   সোমবার ডলার প্রতি টাকার দাম ছিল ৭৮.২৯। আর শুক্রবার বাজার বন্ধের সময় ডলার প্রতি টাকার দাম ছিল ৭৭.৮৩২৫। 

টাকার দাম ও সূচক (Sensex)পতনে লগ্নিকারীরা রীতিমতো উদ্বিগ্ন। ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দালাল স্ট্রিটে শুরু হয় দোলাচল। বাজার থেকে একাধিকবার গায়েব হয়েছে লক্ষ কোটি। বাজার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে ব্যাপারে এখনই তারা কিছু বলতে পারছে না।  

গত শুক্রবার, অর্থাৎ বাজার বন্ধ হয়েছিল সূচক (Sensex)পতনের মধ্য দিয়েই । এদিন এক ধাক্কায় এক হাজার ১৭ পয়েন্ট খুঁইয়েছে সেনসেক্স (Sensex)। আর নিফটি (Nifty) খুঁইয়েছে ২৭৬ পয়েন্ট। যার ফলে একদিনেই তিন লক্ষ ১৫ হাজার কোটি টাকা খুঁইয়েছেন বিনিয়োগকারীরা

আরও পড়ুন ফের ধপাস, শেয়ারবাজারে একদিনে তিন লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ