চড়াই-উতরাই শেষে ৩২ সূচক বাড়ল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নতুন বছরের শুরুটা খুব একটা ভালভাবে শুরু করতে পারল না শেয়ারবাজার। দিনভর উত্থান-পতনকে সঙ্গী করেই লেনদেন চালাল। তবে দিনের শেষে ৩২ সূচকের মতো বেড়ে বন্ধ হয়েছে সেনসেক্স। নিফটি চড়েছে ১১ পয়েন্টের মতো। বিনিয়োগকারীদের মুখে তেমন হাসি ফোঁটাতে পারেনি বাজার।

গত শুক্রবার বছরের শেষ দিনে পতনের সাক্ষী থেকেছিল শেয়ারবাজার। ওই দিন  ১৭০.১২ সূচক খুঁইয়েছিল সেনসেক্স। আর নিফটি এক ধাক্কায় নেমে গিয়েছিল ৪৭.৩০ সূচক। দুই দিন বাদে সোমবার ফের খুলেছিল বাজার। কিন্তু বছরের প্রথম দিন লাল জোনে থেকেই লেনদেন শুরু করে সেনসেক্স ও নিফটি। বাজার শুরু হওয়ার পরেই হুড়মুড়িয়ে নামতে থাকে সূচক। তবে সেই ধাক্কা সামলে খানিকবাদে ঘুরে দাঁড়ায়। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয়নি স্বস্তি। শেষ বেলায় ফের গোঁত্তা খেয়ে নিচের দিকে নেমে যায় সূচক। যদিও কোনও মতে পতনের ধাক্কা এড়াতে সফল হয়েছে। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭২,৫৬১.৯১ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭২,০৩১.২৩ পয়েন্ট। অন্যদিকে নিফটির সর্বোচ্চ সূচক ছিল ২১,৮৩৪.৩৫ এবং সর্বনিম্ন ২১,৬৮০.৮৫ পয়েন্ট।

এদিন বাজারে নেসলে ইন্ডিয়া, আদানি এন্টারপ্রাইজেস, আদানি বন্দর, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো সংস্থার শেয়ারদর ছিল ঊর্ধ্বমুখী। উল্টোদিকে আইসার মোটরস, ভারতী এয়ারটেল, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো সংস্থার শেয়ারদর ছিল নিম্নমুখী। মিড ক্যাপ এবং স্মলক্যাপের ইনডেক্সও ছিল ঊর্ধ্বমুখী। ওই দুই ইনডেক্স বেড়েছে যথাক্রমে ০.৫৪ এবং ০.৭৩ শতাংশের কাছাকাছি।  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের