সপ্তাহের প্রথম দিনই ঊর্ধ্বমুখী সেনসেক্স, নিফটি

সপ্তাহের প্রথম দিনটিই দারুণ গেল শেয়ার বাজারে। দেশীয় বাজারে ভালো বৃদ্ধি এবং বিশ্বের বাজারের মিশ্র প্রভাবের জেরে সোমবার শেয়ার বাজারের ব্যবসা দারুণ হল। বাজারে সার্বিক কেনাকাটার

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের প্রথম দিনটিই দারুণ গেল শেয়ার বাজারে। দেশীয় বাজারে ভালো বৃদ্ধি এবং বিশ্বের বাজারের মিশ্র প্রভাবের জেরে সোমবার শেয়ার বাজারের ব্যবসা দারুণ হল। বাজারে সার্বিক কেনাকাটার সময় সেনসেক্স ৭০০ পয়েন্ট লাফ দিয়েছিল একসময়। পাশাপাশি নিফটিও ১৭,৭০০ পয়েন্ট অতিক্রম করেছিল। যদিও দিনের শেষে বিএসই সেনসেক্স ৫৩৪ পয়েন্ট উঠে থামল ৫৯,২৯৯ পয়েন্টে। আর নিফটি ৫০-ও ভালো ব্যবসা করে ১৫৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে থেমেছে ১৭,৬৯১ পয়েন্টে।

শেয়ার বাজার সূত্রে জানা যাচ্ছে, এদিন সবচেয়ে ভালো ব্যবসা করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL)। এছাড়াও এইচডিএফসি, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারও এদিন ঊর্ধ্বমুখী ছিল। বড় স্টকগুলির পাশাপাশি মিড ও স্মল ক্যাপ স্টকগুলির দরও এদিন উর্ধ্বমুখি ছিল। বিএসই মিডক্যাপ সূচক ১.১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একই সময় স্মলক্যাপ সূচকের বৃদ্ধি হয়েছে ১.৩৫ শতাংশ। অপরদিকে নিফটি ফার্মা সূচকে সর্বোচ্চ ১.৯২ শতাংশ লাভ হয়েছে। এচাড়াও নিফটি ব্যাঙ্ক (০.৯৭), নিফটি অটো (০.৭১), নিফটি আইটি (০.৯৬) এবং নিফটি ফাইনান্সিয়াল সার্ভিস (১.২৪) লাভ করেছে।

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, মারধরে প্রাণ গেল অটোচালকের

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!