এই মুহূর্তে

এক ধাক্কায় আরও ১০ হাজার টাকা কমল রুপো, দেশীয় বাজারে কত দাম হল?

নিজস্ব প্রতিনিধি: মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে সোনা-রুপোর দাম ক্রমশ কমেই চলেছে। জানুয়ারিতে রুপোর প্রতি কেজির দাম সর্বোচ্চ ৪ লাখ ছুঁয়েছিল। যা কিনা ইতিহাসে প্রথম। পাল্লা দিয়ে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ২ লাখে পৌঁছেছিল। তবে কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর থেকেই উল্লেখযোগ্যভাবে কমছে সোনা-রুপোর দাম। ফেব্রুয়ারির শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ১.৮৪ লক্ষ টাকা কমেছে রুপোর দাম। সোনাও এখন দেড় লাখে নেমেছে। তবে সোনা থেকে রুপোর দাম প্রতিদিনই কমছে। সোমবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে রুপোর ফিউচারের দাম প্রতি কেজিতে ৯,০০০ কমেছে। তবে মঙ্গলবার সেই সংখ্যাটা কমে ১০ হাজারে দাঁড়াল।

আজ এক কেজি রুপোর দাম ১০,০০০ টাকারও বেশি কমেছে। শুধু এমসিএক্সেই নয়, দেশীয় বাজারেও রুপোর দাম কমেছে। যদি আপনি রুপো বিনিয়োগ বা কেনার পরিকল্পনা করেন, তাহলে আজকের দিনটা সেরা সময়। গত কয়েকদিন ধরে রুপোর দাম ক্রমাগত কমছে। সর্বোচ্চ থেকে অনেক সস্তা হয়েছে রুপো। গত সপ্তাহের শেষ ট্রেডিং দিনে, শুক্রবার, রুপোর ফিউচারের দাম ২,৪৪,৩৬০ টাকায় বন্ধ হয়েছিল। তবে মঙ্গলবার রুপোর দাম আরও কমেছে। MCX এ রুপোর দাম ২৩৯,৮৯১ টাকা থেকে নেমে ২২৯,৩৫২ টাকায় দাঁড়িয়েছে। এর অর্থ হল প্রতি কিলোগ্রামে রুপোর দাম ১০,৫৩৯ টাকা কমেছে। ফলস্বরূপ, মাত্র দুই দিনে রুপোর ফিউচারের দাম প্রতি কিলোগ্রামে ১৫,০০৮ টাকা কমল। অন্যদিকে, দেশীয় বাজারেও মাত্র দুই দিনে প্রতি কেজি রুপোর দাম ৮ হাজারও টাকারও বেশি কমেছে।

ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন, IBJA.Com-এর ওয়েবসাইট অনুসারে, গত শুক্রবার দেশীয় বাজারে ১ কেজি রুপোর দাম ছিল ২,৪২,৪৩৩ টাকা, কিন্তু সোমবার, সপ্তাহের প্রথম ট্রেডিং দিন, লেনদেন শেষে তা কমে ২,৪০,৯৪৭ টাকায় দাঁড়িয়েছে। মঙ্গলবার যখন দেশীয় লেনদেন শুরু হয়, তখন এটি আরও কমে ২,৩৪,৩৮০ টাকায় নেমে এসেছে। ফলস্বরূপ, দেশীয় বাজারে রুপো প্রতি কেজিতে ৮,০৫৩ টাকা সস্তা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১১ দিনে ৩১ হাজার টাকা কমল রুপো, যুদ্ধের আবহে সস্তা সোনাও

কম দামে বেশি ডেটা! BSNL-এর নতুন অফারে চাপে Jio, Airtel ও Vi

নেই তেল খরচ, বাইক কিনলেই ছাড় ২৫০০০ টাকা, সাথে দেড় লক্ষ কিলোমিটারের ওয়ারেন্টি     

সাইবার প্রতারণা ঠেকাতে প্ল্যাটফর্মগুলোতে নতুন ফিচার আনছে মেটা

সপ্তাহান্তে স্বস্তি! কলকাতায় রুপোর দামে ৫ হাজার টাকা পতন, সোনার দাম কত?

মেঠো রাস্তায় পথ চলতে অসুবিধা? তবে এই বাইক আপনার জন্যই  

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ