বড় পতন! এক ধাক্কায় ১.৭৫ লক্ষ টাকা কমল রুপোর দাম, ৩৭ হাজার টাকা সস্তা সোনাও

কয়েক সপ্তাহ জুড়েই সোনা-রুপোর দামে ওঠানামা অব্যাহত রয়েছে। গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে তথা শুক্রবার উভয় মূল্যবান ধাতুই হঠাৎ করে ঊর্ধ্বমুখী ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েক সপ্তাহ জুড়েই সোনা-রুপোর দামে ওঠানামা অব্যাহত রয়েছে। গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে তথা শুক্রবার উভয় মূল্যবান ধাতুই হঠাৎ করে ঊর্ধ্বমুখী ছিল। এক লাফে অনেকটাই বেড়েছিল সোনা ও রুপোর দাম। তবে রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনেক টাই কমে গেল সোনা-রুপোর দাম। সর্বোচ্চ দামের থেকে প্রতি কেজি ১.৭৫ লক্ষেরও বেশি সস্তায় পাওয়া যাচ্ছে রুপো। সোনার দামও সর্বোচ্চের থেকে অনেক নিচে নেমে গিয়েছে, প্রতি ১০ গ্রামে প্রায় ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) ৫ মার্চ মেয়াদোত্তীর্ণ ১ কেজি রুপোর দাম গত শুক্রবার ফিউচার ট্রেডিং শেষে ২,৪৪,৩৬০ টাকায় বন্ধ হয়েছিল, যা আগের চেয়ে ৭,৯২৫ টাকা বেশি। তবে, রুপো এখন সর্বোচ্চের তুলনায় বেশ সস্তায় পাওয়া যাচ্ছে। গত ২৯ জানুয়ারী, রুপোর দাম ইতিহাস স্পর্শ করেছিল। প্রথমবারের মতো ৪ লক্ষ টাকার ঐতিহাসিক স্তর অতিক্রম করেছিল। ঝোড়ো গতিতে প্রতি কিলোগ্রামে সর্বোচ্চ ৪,২০,০৪৮ টাকায় পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিল। যা দেখে রীতিমতো মাথা ঘুরেছিল ক্রেতাদের। কারণ অনেকেই সোনার অতিরিক্ত মূল্যের জন্যে ওই মূল্যবান ধাতুর গহনা কেনার সাহস দেখাতে পারেন না। সেক্ষেত্রে রুপোর গহনা ভরসা। কিন্তু রুপোর এরকম দাম বৃদ্ধি দেখে সকল ক্রেতার মাথায় হাত উঠেছিল। তবে এখন অনেকটাই সস্তা রুপোর দাম। ফেব্রুয়ারির শুরু থেকে এতটাই কমতে শুরু করেছে যে, এখন রুপোর দাব ২.২৫ লক্ষ টাকা। এখন রুপোর দাম প্রতি কিলোগ্রামে ১,৭৫,৬৮৮ টাকা সস্তা হয়েছে।

রুপোর পরে, সোনার দামও সর্বোচ্চ দামের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে লেনদেন হচ্ছে। ২ এপ্রিল শেষ হওয়া MCX সোনার ফিউচার গত শুক্রবার প্রতি ১০ গ্রামে ১,৫৫,৮৯৫ টাকায় নেমে এসেছে। যা বৃহস্পতিবারের আগের বন্ধের তুলনায় বৃদ্ধি পেয়েছে। সোনার দামের দিকে তাকালে দেখা যাবে, ২৯ জানুয়ারিতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৯৩,০৯৬ টাকায় পৌঁছে গিয়েছিল। শুক্রবারের ঊর্ধ্বগতির পরেও, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এখনও সর্বোচ্চের তুলনায় ৩৭,২০১ টাকায় সস্তা।

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে আত্মঘাতী ১৪ বছরের ছেলে, তদন্তে পুলিশ

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অক্টোবরে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জাতকদের হাতে আসবে অফুরন্ত টাকা!

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

গণেশের আরাধনায় তুলসী পাতা ব্যবহার করছেন? সাবধান, ফল হতে পারে মারাত্মক!

বাড়িতেই গণেশপুজোর আয়োজন দেব-জিতের, ধুতি-পাঞ্জাবি পরে বাঙালি সাজে ধরা দিলেন দুই নায়ক

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘বিজেপির পতাকা ধরলেই পাপ মুছে যাবে না,’ নাম না করে সুদীপ-কাকলিদের খোঁচা শমীকের

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে