আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে কিনা কীভাবে চেক করবেন?

যদি ওই ওয়েবসাইটটি দেখায় যে আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব আপনার মেল আইডি-র পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার অপরাধীদের কাছে মেল আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, দুষ্কৃতীরা ওই মেল আইডি-র মাধ্যমে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইন ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কাজে লাগায় এবং ব্যাঙ্ক থেকে টাকা হাতিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি করে। ফলে একজন সাইবার অপরাধীর কাছে আপনার ইমেল আইডি এবং তাঁর পাসওয়ার্ড পৌঁছে গেলেই সর্বনাশ। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম এজেন্সি (NCA) এক তদন্তের পর জানিয়েছে প্রায় ২২ কোটি ইমেল আইডি-র পাসওয়ার্ড চুরি গিয়েছিল। এই তদন্ত তাঁরা করেছিল ব্রিটেনের ন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিটকে (NCCU) সঙ্গে নিয়ে। যদিও ন্যাশনাল ক্রাইম এজেন্সি দাবি করেছে ওই ইমেল আডি-গুলির পাসওয়ার্ড তাঁরা উদ্ধার করে বা ফিরিয়ে আনতে পেরেছে। সেগুলি স্টোর করা হয়েছে Have I been Pwned-এর ডেটাবেসে। এখন আপনার ইমেল আইডি সুরক্ষিত রয়েছে কিনা কীভাবে জানবেন? জেনে নিন বিস্তারিত পদ্ধতি…

কীভাবে জানবেন আপনার পাসওয়ার্ড চুরি গিয়েছে?

আপনার কোনও পাসওয়ার্ড চুরি গিয়েছে কিনা তা জানতে বেশি কসরত করতে হবে না। Have I been Pwned-ওয়েবসাইটে ঢুকে চেক করে নিলেই হবে। প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করুন https://haveibeenpwned.com/ , তবে এখানে লগ ইন করার কোনও প্রয়োজন নেই। শুধুমাত্র যে মেল আইডি চেক করতে চাইছেন তা লিখে দিতে হবে। সঙ্গে সঙ্গে দেখা যাবে আপনার মেল আইডিটি চুরি হয়েছে কিনা। যদি চুরি হয়ে থাকে তা কতবার চুরি হয়েছে সেবিষয়েও তথ্য দেওয়া থাকবে।

পাসওয়ার্ড যদি চুরি হয় তাহলে কী করণীয়?

যদি ওই ওয়েবসাইটটি দেখায় যে আপনার পাসওয়ার্ড চুরি হয়েছে, তাহলে যত দ্রুত সম্ভব আপনার মেল আইডি-র পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলুন। কারণ সাইবার অপরাধীরা আপনার পাসওয়ার্ডের সাহায্য়ে টাকা হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করতে পারে। পাশাপাশি সন্দেহজনক কিছু বুঝলে অবশ্যই পুলিশের দ্বারস্থ হবেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক