Tata Punch: বিক্রিতে প্রতিযোগীদের পিছনে ফেলল টাটার এই গাড়ি  

Share:

নিজস্ব প্রতিনিধি: সময় লেগেছে মাত্র ৩৪ মাস। তার মধ্যেই রেকর্ড। সে আবার যা তা রেকর্ড না; ভারতের গাড়ি নির্মাতাদের ‘এক সে বড় কর এক’ গাড়ির মডেলকে এক ধাক্কায় পেছনে ফেলে দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মডেল বিক্রির রেকর্ড গড়েছে। সেটা কোন গাড়ি জানেন ? জানলে সত্যি অবাক হবেন।

ভারতের অন্যতম গাড়ি নির্মাতা Tata Motors-এর তরফে জানানো হয়েছে যে, টাটা পাঞ্চ (Tata Punch) মাত্র ৩৪ মাসে ৪ লক্ষের বেশি ইউনিট বিক্রি হয়েছে। সেই সঙ্গে দ্রুততম  বিক্রি হওয়া SUV হয়ে একটি নতুন রেকর্ড তৈরি করেছে। জানা গিয়েছে, ২০২১-এর অক্টোবরে লঞ্চ হওয়ার পর থেকে টাটা পাঞ্চ দ্রুত ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। এর সাফল্যের পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। গাড়িটির প্রস্থ, উচ্চ গ্রাউন্ড ক্লিয়ারেন্স, কমান্ডিং ড্রাইভিং পজিশন, অসাধারণ নিরাপত্তা সুরক্ষা এবং উপরন্তু সাশ্রয়ী মূল্য ক্রেতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

টাটা পাঞ্চ ছিল সান্দাকফুর দুর্গম এলাকায় নেভিগেট করার জন্য প্রথম ফ্রন্ট-হুইল-ড্রাইভ SUV গুলির মধ্যে একটি। প্রকাশের আগেই পাঞ্চ Global NCAP এর থেকে ৫-স্টার নিরাপত্তা সুরক্ষা রেটিং অর্জন করেছিল। যা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সর্বোচ্চ সুরক্ষা স্কোর অর্জন করেছিল। সংস্থা সূত্রে জানা যায়, লঞ্চ হওয়ার মাত্র ১০ মাসের মধ্যে ১ লাখ গাড়ি বিক্রির রেকর্ডে পৌঁছানো প্রথম SUV হল এই গাড়িটিই। পাঞ্চের লাইনআপকে আরও বিস্তৃত করতে টাটা নিয়ে এসেছে পাঞ্চ ইভি। এটি acti.ev (অ্যাডভান্সড কানেক্টেড টেক-ইনটেলিজেন্ট ইলেকট্রিক ভেহিকল) প্ল্যাটফর্মে নির্মিত প্রথম মডেল, যা পাঞ্চের বিক্রিকে আরও ত্বরান্বিত করেছে।

কেকেআরের চিন্তা বাড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের জের, মর্মান্তিক পরিণতি তরুণীর!

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি

কমনওয়েলথে জোড়া সাফল্য ভারতের, ১০০ মিটার টি-৪৭ ইভেন্টে সোনা জিতলেন দিলীপ গাভিত

নেই আধুনিক সরঞ্জাম, প্রতিযোগিতার বাজারে লুপ্ত হওয়ার পথে ‘মুন্সি গামছা’