বাজারে এল Tata-র দুটি iCNG গাড়ি! দেখে নিন দাম ও বৈশিষ্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতে গাড়ির বাজার ধরতে টাটা মোটরস (Tata Motors) যে বেশ জোরকদমে নেমেছে সেটা আগেই বোঝা গিয়েছিল। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা এবার বাজারে আনল প্রাকৃতিক গ্যাস নির্ভর গাড়ি। দূষণ কমাতে বর্তমানে প্রাকৃতিক গ্যাস (CNG) চালিত যানবাহনের চাহিদা বাড়ানোর উপর জোর দিচ্ছে মোদি সরকার। দেশের অটোমোবাইল সংস্থাগুলিকে বিকল্প জ্বালানী চালিত গাড়ি তৈরির ওপর জোর দিতে বার্তা দিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে ভারতের বাজারে দুটি iCNG গাড়ি বাজারে নিয়ে এল টাটা মোটরস। গাড়ি দুটির নাম – Tata Tiago iCNG ও Tata Tigor iCNG। আসুন দেখে নেওয়া যাক, দুটি গাড়ির দাম ও অন্যান্য বৈশিষ্ট।

বৈশিষ্ট-

প্রাকৃতিক গ্যাস (CNG) চালিত এই গাড়িটি দেখতে অনেকটাই এই মডেলের পেট্রল বা ডিজেল ভ্যারিয়েন্টগুলির মতো। পার্থক্য বলতে এর ইঞ্জিনে। কারণ এই মডেলটি কেবলমাত্র CNG-তে চলে। তবে টাটা মোটরস দাবি করেছে যে, তাদের নতুন CNG গাড়িগুলি ক্লাস পাওয়ারের মধ্যে সেরা। এই মডেলগুলিতে দেওয়া হয়েছে ৭.০ ইঞ্চির টাচস্ক্রীন ইনফোটেইনমেন্ট সিস্টেম, একটি জেবিএল-হ্যারমন সাউন্ড সিস্টেম যা অ্যাপেল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো স্মার্টফোনে কানেক্ট করা যাবে। এর ফুয়েল লিডটি উন্মুক্ত থাকলে ইঞ্জিন চালু করা যাবে না। এবং আছে লিক ডিটেকশন সিস্টেম। ফলে কোনও রকম বিপদের গন্ধ পেলে গাড়ি স্বয়ংক্রিয়ভাবে পেট্রল ভার্সনে পরিবর্তিত হবে। Tata Tiago iCNG পাঁচটি ভ্যারিয়েন্টে এসেছে, যেগুলি হল – XE, XM, XT, XZ+ (ST) ও XZ+ (DT)। অন্যদিকে Tata Tigor iCNG-র তিনটি ভ্যারিয়েন্ট হল – XZ, XZ+ (ST) ও XZ+ (DT)।

দাম-

মডেল অনুযায়ী Tata Tiago iCNG-র দাম ৬.১০ লক্ষ টাকা থেকে শুরু করে ৭.৬৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত। অপরদিকে Tata Tigor iCNG-এর মডেল বিশেষে মূল্য ৭.৭০ থেকে ৮.৪২ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত।

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী