নোটে থাকবে শুধু গান্ধির ছবি, জানিয়ে দিল RBI

বিবৃতি জারি আরবিআইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নোটে জাতির জনকের ছবিই থাকবে। রবীন্দ্রনাথ এবং কালামের ছবি থাকবে বলে যে খবর প্রকাশিত হয়েছিল, তা ঠিক নয় বলে জানিয়ে দিল আরবিআই (RBI)। 

সোমবার ভারতের এই কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘আমাদের নজরে এসেছে কম-বেশি সব সংবাদমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, যে খবরে বলা হয়েছে, আগামীদিনে ভারতের টাকায় ছাপা হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং মিসাইল ম্যান এপিজে আবদুল কালামের ছবি। খবরটি ঠিক নয়। সরিয়ে দেওয়া হবে জাতির জনক মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ছবি কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। এই ধরনের কোনও পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাঙ্ক (central bank) গ্রহণ করেনি। এই খবর বিভ্রান্তমূলক। টাকায় জাতির জনকের ছবি ছিল, সেই ছবিই ছাপা হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক এই ধরনের কোনও সিদ্ধান্ত নিলে বিবৃতি জারি করে জানিয়ে দেবে। ‘

উল্লেখ করা যেতে পারে, গতকাল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রথম এই খবর প্রকাশ করে। সে খবরে বলা হয়, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক নোটে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। মহাত্মা গান্ধির ছবি সরিয়ে সেখানে ছাপা হবে রবীন্দ্রনাথ এবং মিসাইল ম্যান এপিজে আবদুল কালামের ছবি। দুজনের কয়েকটি জলছাপ (watermark) পাঠিয়ে দেওয়া হয়েছে দিল্লি আইআইটির এমেরিটাস প্রফেসর দিলিপ টি সাহানিকে। এই ছবির মধ্য থেকে তিনি যে দুটি ছবি বাছাই করবেন, সেই দুটি ছবি নোটে ছাপা হবে। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্কের (central bank) এই সিদ্ধান্ত রীতিমতো আলোড়ন তৈরি করে। সোমবার RBI জানিয়ে দিল ওই রিপোর্ট ভুল। 

আরও পডু়ন নোটে এবার ছাপা হবে রবীন্দ্রনাথ ও কালামের ছবি

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!