ধর্ষণ নিয়ে রসিকতা, Twitter-YouTube থেকে বডি স্প্রে’র বিজ্ঞাপন সরানোর নির্দেশ কেন্দ্রের

তবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসল কেন্দ্রীয় সরকার। শনিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) পক্ষ থেকে একটি বহুজাতিক সংস্থার বডি স্প্রে’র অশালীন বিজ্ঞাপন সরিয়ে নেওয়ার জন্য ইউটিউব (YouTube )ও টুইটারকে (Twitter) নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশের সঙ্গে সঙ্গেই অবশ্য বিতর্কিত দুই বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দিয়েছে দুই সামাজিকমাধ্যম। তবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আধিকারিকরা ((Ministry of Information and Broadcasting)। 

সম্প্রতি ক্রেতাদের আকর্ষণ করার জন্য দুটি নতুন বাণিজ্যিক বিজ্ঞাপন তৈরি করেছিল বডি ডিওডোরেন্ট প্রস্তুতকারী সংস্থা লেয়ার ( Layer’r)। সংস্থার ‘শট’ (Shot ) ব্র্যান্ডের ডিওডোরেন্ট (Deodorant) বা বডি স্প্রে’র বিপননের জন্য তৈরি ওই দুই বিজ্ঞাপনে কার্যত ধর্ষণ নিয়ে শুধু রসিকতাই করা হয়নি, ধর্ষণ সংস্কৃতিকে উ‍ৎসাহ জোগানো হয়েছে বলেও সামাজিক মাধ্যমে সরব হয়েছিলেন একাধিক নেটা নাগরিক ও মানবাধিকার কর্মী। তাঁদের অভিযোগ ছিল, ব্যবসার স্বার্থে নৈতিকতা আর মূল্যবোধের তোয়াক্কা করেনি সংস্থাটি। কু‍ৎসিতভাবেই ওই বিজ্ঞাপন তৈরি করা হয়েছে। মেয়েদের ছোট করে দেখানোর পাশাপাশি তাঁদের সম্মান নিয়েও ছেলেখেলা করা হয়েছে। অবিলম্বে ওই বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবিও জানান তাঁরা।

 

সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় উঠতেই নড়েচড়ে বসে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (Ministry of Information and Broadcasting) অধীনস্ত অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া (Advertising Standards Council of India (ASCI)। অবিলম্বে দুই সামাজিকমাধ্যম থেকে ওই অশালীন বিজ্ঞাপন সরানোর নির্দেশ দিয়েছে।

রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

কাটোয়ায় ২১ বছর বয়সী কলেজ পড়ুয়াকে কুপিয়ে খুনের অভিযোগ, তদন্তে পুলিশ

‘‌যেখানে অবৈধ নির্মাণ–দখল থাকবে, সেখানে বুলডোজার চলবে’‌, কড়া বার্তা দিলীপের

হাওড়া পুরসভা এলাকায় বেআইনি বাড়ি নির্মাণে ২০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু

তিলক ভার্মার সঙ্গে কি সত্যিই প্রেম করছেন অভিনেত্রী শ্রীলীলা? চর্চায় উত্তাল নেটপাড়া

গ্যাস সিলিন্ডার কেনার সময় সাবধান! গ্যাসের বদলে গলগল করে যা বেরল…

‘উত্তরপ্রদেশ ও অসমের মডেলেই চলবে বাংলা,’ বুলডোজার নিয়ে মিছিল করে বললেন বিজেপি বিধায়ক

আন্তঃরাজ্য বাইক পাচারচক্রের পর্দাফাঁস, ধনেখালিতে গ্রেফতার ৪

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

পশুবলি সংক্রান্ত নির্দেশিকা নিয়ে বিভ্রান্তি, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে চিঠি অধীরের

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

আবাসের ঘর দেওয়ার নামে টাকা আত্মসাৎ! তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর