50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6500mAh ব্যাটারি নিয়ে হাজির Vivo V60 5G 

Share:

নিজস্ব প্রতিনিধি : ফোন করা, গান শোনা, ছবি তোলা বা ভিডিয়ো দেখা কিংবা কেনাকাটার পর আর্থিক লেনদেন। মূলত স্মার্ট ফোনের মাধ্যমে মানুষ এই কাজই বিশেষ করে থাকে আধুনিক সময়ে স্মার্টফোন ছাড়া জীবন অচল। এই বৈদ্যুতিন যন্ত্রটি হাতে না থাকলে যেন জীবনে কিছু নেই বলে অনেকে মনে করেন। আর এই যন্ত্রটি প্রতি নিয়ত নিজেকে আপডেট করে চলেছে। একেক কোম্পানি একেক ফিচার যুক্ত করছে তাদের স্মার্টফোনের মডেলে।  ভিভো তার নতুন স্মার্টফোন ভারতের বাজারে এনেছে। Vivo V60 5G  ফোনটি ভারতের বাজারে এসেছে।

এই স্মার্টফোনটিতে  Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া রয়েছে। Vivo V60 5G স্মার্টফোনে ৬৫০০ মেগাহার্জ ব্যাটারি ও ৫০ মেগাপিক্সল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। বেশ কয়েকটি ভ্যারিয়্যান্টে ফোনটি পাওয়া যাবে। ৮GB RAM+১২৮GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ৩৬,৯৯৯ টাকা নির্দিষ্ট করা হয়েছে। ৮ GB RAM+২৫৬GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ৩৮,৯৯৯ টাকা, ১২GB RAM+২৫৬GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ৪০,৯৯৯ টাকা,  ১৬GB RAM+৫১২GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ৪৫,৯৯৯ টাকা দাম নির্ধারিত। এই ফোনটি ভিভোর অফিসিয়াল সাইটে বিক্রি হবে। তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। অসপিসিয়াস গোল্ড, মিস্ট গ্রে এবং মুনলিট ব্লু রঙে পাওয়া যাবে। ভিভোর ওয়েব সাইট বাদে ফ্লিপকার্ট, অ্যামাজনে কিনতে পাওয়া যাবে।

ফিচারের দিকে খেয়াল রাখলে দেখা যাবে এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওায় যার রেজোলিউশন 1.5K পিক্সেল, ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ১৫০০ নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। এটি অ্যান্ড্রোয়েট ভিত্তিক Funtouch OS 15 এ কাজ করে। এটি ৬ বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট দেওয়ার দাবি করেছে। প্রসেসর হিসেবে এই ফোনটি  Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। ফোটো তোলার ক্ষেত্রে ফোনটি রিয়ারে OIS সাপোর্ট সহ ৫০ মেগা পিক্সল ZEISS প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে। ৫০ মেগাপিক্সেল ZEISS সেলফি ক্যামেরা থাকবে এই ফোনে। চার্জিং-র ক্ষেত্রে পাওয়া যাবে ৯০ ওয়াট।

 

‘জলদি জলদি ভাগো’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বলিউডে ফের শোকের ছায়া! চিরঘুমের দেশে ‘চাক দে ইন্ডিয়া’-খ্যাত অভিনেতা রামাকান্ত দয়ামা

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী

৮০ লক্ষ টাকা-সহ হোটেলে আটক পুরপ্রধান, ত্রাণ কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা