‘আমরা মৃত নই’! অবশেষে RIP কার্টুন নেটওয়ার্ক ট্রেন্ডিংয়ে মুখ খুলল চ্যানেল কর্তৃপক্ষ

"আমরা মৃত নই, আমরা সবেমাত্র ৩০ বছর বয়সী। আমরা ভক্তদের জানাই, আমরা কোথাও যাচ্ছি না। আরো, উদ্ভাবনী কার্টুনের সম্ভার নিয়ে খুব শীঘ্রই আমরা আসছি!”

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোটোবেলার স্মৃতিগুলো যেন আস্তে আস্তে মুছে যেতে বসেছে। ছোটবেলায় আমাদের মোটামুটি সবার স্মৃতিতেই একটাই নাম ভেসে আসতো তা হল কার্টুন নেটওয়ার্ক। মন খারাপ হলেই টুক করে টিভি চালিয়ে বসে পড়তাম মজার মজার অ্যানিমিনেটেড কার্টুন চরিত্র গুলি দেখার জন্যে। নিমেষেই যেন সব মন খারাপ কোথায় চলে যেতো!

টিভিতে কার্টুন নেটওয়ার্কই তখন আমাদের ধ্যান-ধারণা হয়ে যেতো। নব্বই দশকের প্রজন্মের কাছে তখন মোবাইল ছিল না, আর ইন্টারনেটও। তাই তখন বিনোদনের জন্যে একমাত্র ভরসা রাখতে হত টিভির পর্দায়। আর টিভি মানেই সেই যুগের বাচ্চাদের একমাত্র আকর্ষণীয় বিষয় ছিল কার্টুন। কিন্তু আজ সেটাও বন্ধপ্রায় হয়ে যাচ্ছে। সবটাই যেন এখন ব্যবসায়িক বিষয়বস্তু। আমাদের চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে যেন টম ও জেরিও বুড়ো হয়ে গেছে। সবার কাছে এখন আর টম ও জেরির কোনো অস্তিত্ব নেই। এখনকার বাচ্চাদের হাতে মোবাইল। টম এবং জেরি কে, তাঁরা হয়তো জানবেই না। গতকাল হঠাৎই খবর এসেছে যে, অনেকদিন ধরে গুজব অবশেষে সমাপ্ত হল। বন্ধ হয়ে যাচ্ছে কার্টুন নেটওয়ার্ক।

ওয়ার্নার ব্রাদার্স অ্যানিমেশনের সঙ্গে একীভূত হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই ইন্টারনেট ‘RIP কার্টুন নেটওয়ার্ক’ পোস্টে প্লাবিত হচ্ছে।আর কার্টুন নেটওয়ার্কের বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এটি একটি যুগের সমাপ্তি হয়ে গেল। শেষমেশ এই বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ শনিবার একটি বিবৃতি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, “আমরা মৃত নই, আমরা সবেমাত্র ৩০ বছর বয়সী। আমরা ভক্তদের জানাই, আমরা কোথাও যাচ্ছি না। আরো, উদ্ভাবনী কার্টুনের সম্ভার নিয়ে খুব শীঘ্রই আমরা আসছি!” প্রসঙ্গত, কার্টুন নেটওয়ার্কের টম অ্যান্ড জেরি, স্কুবি ডুবি ডো, লুনি টুলস, পাওয়ার পাফ গার্লস, ডেক্সটারস ল্যাবরেটরি, কাপুরুষ কুকুরকে সাহস, এড, এড এন এডি এবং বেন ১০ এর মতো একাধিক জনপ্রিয় কার্টুন শোগুলির প্রত্যেক ৯০ দশকের মানুষের কাছে অতি পরিচিত জনপ্রিয় কার্টুন। সূত্রের খবর, ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন গ্রুপটি (ডব্লিউবিটিভিজি) সম্প্রতি ঘোষণা করেছে যে, স্ক্রিপ্টেড, আনস্ক্রিপ্টেড এবং অ্যানিমেশন জুড়ে মোট ১২৫ টি পদের জন্য প্রায় ২৬% কর্মী ছাঁটাই করেছে।

অন্যদিকে, ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশনের সিইও চ্যানিং ডাঙ্গি বলেছেন, “কার্টুন নেটওয়ার্ক এবং ওয়ার্নার ব্রাদার্সের মধ্যে একত্রীকরণ তাঁদের প্রাথমিক পরিকল্পনার চেয়ে বেশি প্রভাব ফেলতে পারে।” এদিকে, কার্টুন নেটওয়ার্কের সর্বশেষ আপডেট উদ্বিগ্ন ভক্তদের জন্য কিছুটা স্বস্তি এনেছে। ভক্তদের মধ্যে একজন লিখেছেন, “শুধু জাগ্রত আনবেন না, শুধু এমন কিছু আনবেন যা সবার জন্য উপভোগ্য।” অন্য আর একজন অনুরোধ করে বলেছেন, “আপনি কি প্লিজ পুরানো শো রাখতে পারেন বাচ্চাদের অনেক সময় ক্লাসিক কার্টুন নেটওয়ার্কের অভিজ্ঞতা নিতে হবে।” আবার কেউ লিখেছেন, “অবশ্যই তাঁরা পুরানো শো রাখবে কিন্তু নতুন শো যা সিএন-এর জন্য তৈরি হচ্ছে।” কার্টুন নেটওয়ার্ক টেড টার্নার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যেতো চালু হয়েছিল ১৯৯২ সালের ১ অক্টোবর। চালু করা হয়েছিল। এটি প্রাচীনতম কার্টুন চ্যানেলগুলির মধ্যে একটি এবং যার প্রথম মূল সিরিজ ছিল দ্য মক্সি শো।

শুভেন্দুর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী রতন

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!