আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সাবধান! WhatsApp –এ আপনার গোপন চ্যাট নিরাপদ নয়, সতর্ক করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে রাত-আমাদের সব আড্ডা,  প্রয়োজনীয় কথা কিংবা অফিসিয়াল কাজ—সবই এখন WhatsApp-এর ভরসায় চলে, তাই না? কিন্তু এই জনপ্রিয় অ্যাপটি ব্যবহার করার সময় এবার একটু বাড়তি সতর্ক হওয়ার সময় এসেছে। ভারত সরকারের  ইলেকট্রনিকস অ্যান্ড তথ্য-প্রযুক্তি মন্ত্রকের (Electronics and Information TechnologyMeitY) অধীনস্থ সাইবার নিরাপত্তা সংস্থা CERT-In সমস্ত WhatsApp ব্যবহারকারীদের জন্য একটি অত্যন্ত জরুরি সতর্কবার্তা জারি করেছে। ওই সতর্কবার্তা অনুযায়ী, হ্যাকাররা এবার এক নতুন কৌশল নিয়ে মাঠে নেমেছে, যার নাম দেওয়া হয়েছে ‘Ghostpairing‘। শুনতে ভূতুড়ে লাগলেও, এর কাজটা কিন্তু তার চেয়েও বেশি ভয়ঙ্কর! চলুন বিস্তারিত জেনে নিই এই বিপদ সম্পর্কে এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন।

কী এই ‘Ghostpairing’ বা নতুন হ্যাকিং কৌশল?

CERT-In-এর রিপোর্ট অনুযায়ী, সাইবার অপরাধীরা WhatsApp-এর অত্যন্ত কাজের ফিচার ‘Device Linking’-এর অপব্যবহার করছে। কোনও সঠিক অনুমোদন ছাড়াই পেয়ারিং কোডের মাধ্যমে তারা আপনার অজান্তেই আপনার অ্যাকাউন্ট হাইজ্যাক করে নিচ্ছে।

ফাঁদটা পাতা হয় কীভাবে?

হ্যাকিংয়ের প্রক্রিয়াটা শুরু হয় খুব সাধারণ এবং নিরীহ দর্শনের একটা মেসেজ দিয়ে।

  • হঠাৎ আপনার ফোনে পরিচিত কোনও বন্ধু বা আত্মীয়ের নাম করে একটা মেসেজ আসতে পারে, যেমন—”হাই, এই ছবিটা দেখ!” বা কোনও ইন্টারেস্টিং ভিডিওর কথা বলে।
  • মেসেজের সাথে একটা লিঙ্ক থাকে। আপনি সরল মনে লিঙ্কে ক্লিক করলে হয়তো Facebook বা অন্য কোনও পরিচিত সাইটের মতো প্রিভিউ দেখতে পাবেন।
  • কিন্তু যেই আপনি সেই কন্টেন্ট বা প্রিভিউ দেখতে যাবেন, সাইটটি আপনার ফোন নম্বর চাইবে এবং ভেরিফিকেশনের নাম করে একটি পেয়ারিং কোড জেনারেট করাবে।
  • আপনি কিছু বুঝে ওঠার আগেই, ওই কোড ব্যবহার করে হ্যাকাররা তাদের ডিভাইসে আপনার WhatsApp লিঙ্ক করে ফেলবে।

বিপদ কতটা মারাত্মক?

একবার ‘Ghostpairing‘-এর মাধ্যমে হ্যাকাররা অ্যাক্সেস পেয়ে গেলে, তারা আপনার সমস্ত চ্যাট ‘রিয়েল টাইমে’ (Real-time) বসে পড়তে পারবে। অর্থাৎ আপনি এখন কার সাথে কী কথা বলছেন, সব তাদের স্ক্রিনে ভেসে উঠবে। এতে আপনার ব্যক্তিগত ছবি, গোপন তথ্য বা ব্যাঙ্কের ডিটেইলস ফাঁস হয়ে যাওয়ার বড় ঝুঁকি থাকে। বিশেষ করে যারা WhatsApp-এ সংবেদনশীল বা সেনসিটিভ তথ্য আদান-প্রদান করেন, তাদের জন্য এটি বড় বিপদ।

নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে?

ভয় পাওয়ার কিছু নেই, একটু বুদ্ধি খা্টালেই আপনি আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখতে পারেন। সরকারের পরামর্শ অনুযায়ী নিচের ধাপগুলো মেনে চলুন:

১. লিঙ্ক থেকে সাবধান: পরিচিত কারও কাছ থেকেও যদি এমন কোনও লিঙ্ক আসে যা সন্দেহজনক বা যেখানে ক্লিক করলে মোবাইল নম্বর ভেরিফাই করতে বলা হয়—তা ভুলেও করবেন না। আগে নিশ্চিত হন লিঙ্কটি নিরাপদ কি না।

২. ‘Linked Devices’ চেক করুন: এটাই বাঁচার সবচেয়ে সহজ উপায়।

  • আপনার WhatsApp খুলুন।
  • ডানদিকের মেনু বা সেটিংসে যান।
  • Linked Devices‘ অপশনে ক্লিক করুন।
  • এখানে যদি এমন কোনও কম্পিউটার, ল্যাপটপ বা ব্রাউজার দেখতে পান যা আপনি চিনতে পারছেন না বা আপনি লগ-ইন করেননি, তবে দেরি না করে সাথে সাথে সেটির ওপর ট্যাপ করে ‘Log Out’ করে দিন।

৩. Android iOS ইউজাররা: এই সুরক্ষা ফিচারটি Android এবং iOS—উভয় ফোনেই একইভাবে কাজ করে। তাই নিয়মিত এই সেকশনটি চেক করার অভ্যাস করুন।

সরকারের এই সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দেয় যে ডিজিটাল দুনিয়ায় সুবিধা যেমন আছে, ঝুঁকিও তেমনই ও‍ৎ পেতে আছে। সাইবার নিরাপত্তা নিয়ে আমাদের সবার সচেতন থাকাটা খুব জরুরি। তাই নিজে সতর্ক থাকুন এবং বন্ধু-বান্ধব ও পরিবারের সাথে এই তথ্যটি শেয়ার করে তাদেরও নিরাপদ থাকতে সাহায্য করুন।

 

Published by:

Share Link:

More Releted News:

সুখবর, ৭ হাজার কমে মিলছে আকর্ষণীয় Samsung A37 5G

৭ হাজার টাকা কমল Realme GT 7T-এর দাম! ফিচারস শুনে চমকে যাবেন

SBI কার্ড ব্যবহার করেন? আজ থেকে বদলাচ্ছে নিয়ম, রইল বড় আপডাটে

অনলাইন গেমিংয়ে বিপুল লোকসান, নিজেকে বাঁচাতে যা করলেন যুবক…

সেনসেক্স-নিফটিতে বড় পতন, লক্ষ্মীবারে লোকসানের মুখে বিনিয়োগকারীরা

সন্ধ্যা নামতেই এক ধাক্কায় ৯,৭০০ টাকা কমল রুপোর দাম, সস্তা সোনাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ