নিখোঁজের তিন দিন পর ঝোপ থেকে উদ্ধার যুবকের অর্ধদগ্ধ দেহ, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উত্তরপ্রদেশের চিত্রকূটে যুবকের  অর্ধদগ্ধ দেহ উদ্ধার। তিন দিন নিখোঁজ থাকার পর গ্রামের অদূরে ঝোপঝাড়ের মধ্যে উদ্ধার হল এক যুবকের দেহ। ঘটনায় খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। তাঁদের দাবি, ওই যুবককে মারধরের পর পুড়িয়ে মারা হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ করেন পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।

ঘটনাটি চিত্রকূটের সরধুয়া থানা এলাকার অর্কি গ্রামের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শিব নরেশ প্রজাপতি। গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি, ওই দিন রাতে খাওয়াদাওয়ার পর বাড়িতেই ছিলেন যুবক। পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে পড়ার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে তাঁকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকেরা। পরে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এরপর গ্রামের কিছুটা দূরে ঝোপের মধ্যে তাঁর দেহ উদ্ধার হয়। দেহের বেশির ভাগ অংশ পুড়ে গিয়েছিল। এই ঘটনায় পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই তাঁকে খুন করা হয়েছে।

আরও পড়ুনঃ নবম শ্রেণির হাফ ইয়ার্লিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অর্কি যাওয়ার রাস্তা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন