গল্প নয় সত্যি, উ‍ৎসবের মরসুমে Xiaomi 14 Civi তে ১৫ হাজার টাকার ছাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরসুমে স্মার্টফোন বাজার যেন ঝড় তুলেছে অফার আর ছাড়ে। বিশেষ করে প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলির ক্ষেত্রে গ্রাহকদের জন্য এবার এক দারুণ সুযোগ এসেছে। Amazon-এর “Great Indian Festival Sale”-এ Xiaomi 14 Civi এখন পাওয়া যাচ্ছে মাত্র ₹27,999-এ। আগে যার দাম ছিল প্রায় ₹42,999। তাছাড়া ব্যাংক অফার ও এক্সচেঞ্জ বোনাস মিলিয়ে দাম আরও কমানোর সুযোগও থাকছে।

ফোনটির বৈশিষ্ট্যগুলোর দিকে তাকালেই বোঝা যায় কেন এটি টেকপ্রেমীদের বিশেষ পছন্দের। 6.55 ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে, 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট-সহ এসেছে। সঙ্গে রয়েছে Corning Gorilla Glass Victus 2 সুরক্ষা। ভিজ্যুয়াল অভিজ্ঞতায় তাই কোনও আপস নেই।

পারফরমেন্সের দিক থেকেও এটি শক্তিশালী। কারণ এতে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট, যা হেভি গেমিং থেকে শুরু করে মাল্টিটাস্কিং সব কিছুতেই নির্ভরযোগ্য। ক্যামেরার দিক থেকেও Xiaomi 14 Civi যথেষ্ট আকর্ষণীয়। ব্যাক ক্যামেরায় রয়েছে তিনটি লেন্স—50MP প্রাইমারি, 50MP টেলিফটো ও 12MP আল্ট্রাওয়াইড। সেলফির জন্য রয়েছে দুইটি 32MP ফ্রন্ট ক্যামেরা, যা ভ্লগিং ও ভিডিও কলে ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি দেয়। ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে থাকছে 4,700mAh ক্ষমতা এবং 67W ফাস্ট চার্জিং। অর্থাৎ মাত্র কয়েক মিনিটের চার্জেই ঘন্টার পর ঘন্টা ব্যবহার সম্ভব। অফারটির কারণে Xiaomi 14 Civi এখন প্রিমিয়াম ফিচারসহ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে অন্যতম আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই ছাড় সীমিত সময় ও স্টকের জন্য প্রযোজ্য, তাই দেরি না করে দ্রুত কিনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং