জামিন পেলেন ঋণ প্রতারণায় অভিযুক্ত YES Bank-এর সহ প্রতিষ্ঠাতা রানা কাপুর

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন ঋণ প্রতারণায় অভিযুক্ত বেসরকারি ইয়েস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা রানা কাপুর। বৃহস্পতিবার মুম্বইয়ের বিশেষ আদালতের বিচারক ইয়েস ব্যাঙ্ক কর্তার জামিন মঞ্জুর করেন। যদিও জামিন মঞ্জুর হলেও এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না রানা কাপুর। কেননা, সিবিআইয়ের দায়ের করা মামলায় জামিন মেলেনি তাঁর। নিম্ন আদালতের জামিন রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

২০২০ সালের মার্চ মাসে ঋণ নিয়ে কেলেঙ্কারি ও অর্থ পাচার মামলায় ইয়েস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা রানা কাপুরকে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, ইয়েস ব্যাঙ্কের শীর্ষ পদে থাকার সুবাদে নিজের পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পরিচিতদের প্রায় ৫ হাজার ৫০ কোটি টাকা ঋণ পা্ইয়ে দিয়েছিলেন রানা কাপুর। ওই বিপুল পরিমাণ ঋণ পাইয়ে দেওয়ার জন্য মোটা অঙ্কের উ‍ৎকোচ নিয়েছিলেন। ঘুষ বাবদ পাওয়া টাকা অন্যত্র পাচার করেছেন। যদিও তাঁর বিরুদ্ধে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ইয়েস ব্যাঙ্কের সহ প্রতিষ্ঠাতা।

দীর্ঘ পৌনে সাড় বছর ধরে বিনা কারণে তাঁকে জেলে বন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে মুম্বইয়ের পিএমএলএ আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন রানা কাপুর। বৃহস্পতিবার ওই জামিন আর্জির শুনানিতে বিশেষ আদালতের বিচারক এম জি দেশপাণ্ডে গ্রেফতারের পৌনে চার বছর বাদেও বিচারকার্য শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। শীর্ষ আদালতের একটি রায় উল্লেখ করে তিনি বলেন, ‘বিচার প্রক্রিয়া শুরু না হওয়ার কারণ দেখিয়ে কাউকে দীর্ঘদিন জেলে পুরে রাখা যায় না। সিআরপিসি’র ৪৩৬ এ ধারা অনুযায়ী অভিযুক্ত ইয়েস ব্যাঙ্কের ম্যানেকিং ডিরেক্টর তথা সিইওকে জামিন দেওয়া হচ্ছে।’

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক