হাসিনাকে ‘একঘরে’ করতে এবার টেলিগ্রাম-সহ দুই অ্যাপ নিষিদ্ধ করছে ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক ঢিলে দুই পাখি মারতে চাইছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেশে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীদের যোগাযোগ বন্ধে জনপ্রিয় মোবাইল অ্যাপ্লিকেশন ‘টেলিগ্রাম’ ও ‘বোটিম’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে একদিকে যেমন বঙ্গবন্ধু কন্যাকে ‘একঘরে’ করা যাবে, তেমনই রাশিয়ান শিল্পপতির মালিকানাধীন ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুনজরেও থাকা যাবে।

গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনামাফিক সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার তিন দিন বাদে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে ক্ষমতায় আসীন হন রাজাকার মোল্লা মুহাম্মদ ইউনূস। তার পরেই দেশ থেকে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগকে মুছে দিতে কোমর কষে ঝাঁপান। আর এই অপকর্মে তার সঙ্গী হন জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী। গত ১৩ মাসে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৪ হাজার ৪৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। সিংহভাগকেই মিথ্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। ধৃতদের মধ্যে প্রায় ৭৩ শতাংশ অর্থাৎ ৩২ হাজার ৩৭১ জন জামিন পেয়েছেন। নিষিদ্ধ হওয়া সত্বেও আওয়ামী লীগের নেতা–কর্মীরা দলের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং অনলাইন বৈঠকে অংশ নিচ্ছেন বলে গোয়েন্দারা জানতে পেরেছেন। রাজধানী ঢাকায় গত বুধবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হওয়া ২৪৪ জনের মধ্যে দেড় শতাধিক ব্যক্তিকে টেলিগ্রাম ও বোটিম অ্যাপ ব্যবহার করতে দেখা গিয়েছে।

গত রবিবার (২৮ সেপ্টেম্বর) শেখ হাসিনাকে কীভাবে ‘একঘরে’ করা যায় তা নিয়ে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের শীর্ষ কর্তারা। বৈঠকে আলোচনা হয়, আপাতত রাতে টেলিগ্রাম ও বোটিম-অ্যাপের ব্যবহার সীমিত করা হবে। আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। বৈঠকে গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারা জানান ‘সারা দেশে ইন্টারনেটভিত্তিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে আওয়ামী লীগের নেতা–কর্মীদের সক্রিয় করা হচ্ছে। তফসিল ঘোষণার পর এসব যোগাযোগের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারেন। এ কারণে অ্যাপ দুটি নিষিদ্ধ করা প্রয়োজন।’ উল্লেখ্য, টেলিগ্রাম একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ, যার প্রতিষ্ঠাতা রুশ বংশোদ্ভূত পাভেল দুরভ।

আওয়ামী লীগ কর্মীরা যাতে জামিন না পান তার জন্য জেলা প্রশাসকদের সতর্ক করে দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। আগেই এ বিষয়ে বিচারকদের ফরমান জারি করেছেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদিও মানবাধিকারকর্মী নূর খান এ বিষয়ে বলেছেন, ‘গত বছরের ৫ অগস্টের পর থেকে অনেক সাধারণ মানুষকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। ফলে তাদের জামিন পাওয়া স্বাভাবিক। তাছাড়া জামিন পাওয়া মৌলিক অধিকার।’

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প

প্রশাসনিক প্রধান হিসেবে আজ একটানা ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

মর্মান্তিক! ১২ ফুট গভীর জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে মৃত্যু ৪ পড়ুয়ার

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল