দেশের তিন শহরে প্ল্যাটফর্ম ফি বাড়াল Zomato, কোন-কোন শহর তালিকায়?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: গ্রাহকদের বাড়িতে খাবার-সহ পণ্য পৌঁছে দিতে প্ল্যাটফর্ম ফি আদায় করে থাকে জোম্যাটো, সুইগি-সহ অনলাইন ফুড ডেলিভারি সংস্থাগুলি। এবার দেশের তিন শহরের গ্রাহকদের পকেট কাটার পথে হাঁটল বিতর্কিত ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। ওই তিন শহর হল দেশের রাজধানী দিল্লি, বাণিজ্যিক রাজধানী মুম্বই ও তথ্য-প্রযুক্তি রাজধানী বেঙ্গালুরু। আজ সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, ওই তিন শহরের উপভোক্তাদের এখন থেকে প্রতিটি অর্ডারের জন্য ৬ টাকা করে প্ল্যাটফর্ম ফি দিতে হবে।

গত বছরের জানুয়ারি থেকেই মুনাফা লুটতে পরিষেবা দেওয়ার বিনিময়ে গ্রাহকদের পকেট খালি করার পথে হাঁটছে সুইগি, জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি সংস্থা। প্রথমে প্রতিটি অর্ডারের জন্য ২টাকা করে প্ল্যাটফর্ম ফি আদায় করছিল। কিন্তু তার পরে ধাপে-ধাপে ওই ফি বাড়িয়ে ৫ টাকা করা হয়েছিল। গতকাল রবিবার আচমকাই দেশের তিন শহর দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতে প্ল্যাটফর্ম ফি এক ধাক্কায় ২০ শতাংশ বাড়িয়ে ৬ টাকা করেছিল সুইগি।

প্রতিদ্বন্দ্বী সংস্থা প্ল্যাটফর্ম ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আর চুপ করে বসে থাকেনি জোম্যাটো। সুইগির দেখানো পথে হেঁটে এদিন থেকে তিন শহরে অনলাইন ফুড ডেলিভারির জন্য গ্রাহকদের কাছ থেকে প্ল্যাটফর্ম ফি বাবদ ৬টাকা আদায় করার সিদ্ধান্ত নেয়। আচমকাই কেন প্ল্যাটফর্ম ফি বাড়ানো হল, তা নিয়ে দুই সংস্থার প্রতিক্রিয়া জানার চেষ্টা হয়েছিল। যদিও মুনাফাখোর দুই সংস্থার আধিকারিকরা কোনও প্রতিক্রিয়া জানাতে চায়নি।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর