ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি:  হাসপাতালে সারাদিনই রোগী ও তাঁদের পরিজনদের আনাগোনা লেগেই থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গাতেই এবার উঠল মদ্যপানের অভিযোগ। হাসপাতালের ভিতরে এক তরুণীকে মদ্যপান করতে দেখা গিয়েছে বলে দাবি করা হয়েছে। ঘটনাটির ভিডিওও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  অনেকেই এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন।

মধ্যপ্রদেশের জবলপুরের জেলা হাসপাতাল ভিক্টোরিয়ায় এক মহিলাকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গিয়েছে।  হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কীভাবে মদ নিয়ে ঢুকে ওয়ার্ডের ভিতরে বসে মহিলা কিভাবে মদ্যপান করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের একটি ওয়ার্ডের ভিতরে বসে ওই মহিলা সরাসরি একটি বোতল থেকে মদ্যপান করছেন। জানা গিয়েছে, ওই মহিলার ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ছেলেকে দেখতে হাসপাতালে এসেছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, পরে তিনি অন্য একটি ওয়ার্ডে গিয়ে সেখানে বসেই মদ্যপান করে।

তবে এই ঘটনা নিয়ে এখনও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও বিস্তারিত সরকারি বিবৃতি পাওয়া যায়নি। ফলে ওই মহিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কি না, তা স্পষ্ট নয়।  উল্লেখ্য, মধ্যপ্রদেশের বিভিন্ন সরকারি হাসপাতালে এর আগেও ওয়ার্ডের ভিতরে মদ্যপানের ভিডিও সামনে এসেছে। সাগর জেলা হাসপাতালেও এক রোগীকে ওয়ার্ডের ভিতরে মদ্যপান করতে দেখা গিয়েছিল। বারবার এমন ঘটনা সামনে আসায় সরকারি হাসপাতালের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

৯.৩৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙল উসেইন বোল্টের রেকর্ড, চিনুন কে করল এই কাজ

চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

লুকিয়ে বাংলা থেকে নেপাল যাওয়ার পথে হাতেনাতে গ্রেফতার আফগান নাগরিক

এবার নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি

ফের অশান্ত মণিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ CRPF জওয়ান

যশস্বী-অসিথার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, মোটা অঙ্কের জরিমানা করল ICC, অপরাধে জানেন?

আইএসএফ ছেড়ে ঋতব্রতের শরণাপন্ন ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল

সুস্থ হতে এসেছিলেন, মাথায় গাছ পড়ে SSKM-এ মর্মান্তিক মৃত্যু মহিলার

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

ছেলে ভর্তি হাসপাতালে, অন্য ওয়ার্ডে বসে মদ্যপান মা’য়ের! ভাইরাল ভিডিও

ছেলের আশা মিটতেই প্রথমার সঙ্গে হাত মিলিয়ে দ্বিতীয় স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

হাতে চোট নিয়েই নতুন ইতিহাস গড়লেন পন্থ, ভাঙলেন গিলের রেকর্ড