প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, কোয়াম্বাত্তুর: প্রণয় সম্পর্ক ঘুচিয়ে দেওয়ায় বদলা নিতে পেট্রোল বোমা ছুড়ে প্রাক্তন প্রেমিকা ও তার পরিবারের সদস্যদের জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা চালাল যুবক। গা শিহরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে তামিলনাডুর কোয়াম্বাত্তুরে। কোনও ক্রমে আগুনের লেলিহান শিখা থেকে নিজেদের বাঁচাতে পেরেছেন প্রাক্তন প্রেমিকা ও তার পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভয়ঙ্কর ঘটনার ভিডিও। পুলিশ হামলাকারী যুবককে খুঁজছে।

কোয়েম্বাত্তুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কলেজে পড়ার সময়েই কার্তিক নামে এক যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল থোন্ডামুত্তুরের অন্তর্গত কালিক্কানাইকেন পালায়মের বাসিন্দা এক যুবতীর। কিন্তু পরে ওই যুবতী জানতে পারেন প্রেমিক কার্তিকের নামে খুন-ডাকাতি সহ কমপক্ষে ৩১টি গুরুতর মামলা রয়েছে। এর পরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসে সে। তাতে আরও ক্ষিপ্ত হয়ে পড়ে কার্তিক। গত কয়েকদিন ধরেই ফের সম্পর্ক গড়ার জন্য যুবতীর উপরে চাপ তৈরি করেছিল। এমনকি যাতায়াতের পথে উত্যক্তও করছিল। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন যুবতী। আর তাতে ক্ষেপে গিয়ে চরম পথ বেছে নেয় কার্তিক।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, যুবতীর বাড়ির সামনে একটি মোরসাইকেলে চেপে দুই আরোহী আসে। তার পরে অতর্কিতেই বোতল বোমা ছু্ড়ে চম্পট দেয়। নিমিষেই বাড়ির বারান্দায় বড়সড় বিস্ফোরণ ঘটে এবং আগুনের গোলা দেখা যায়। ঘটনার সময়ে বাড়ির ভিতরেই ছিল যুবতী ও তাঁর পরিবারের সদস্যরা। কোনও ক্রমে আগুনের লেলিহান শিখা এড়িয়ে বাইরে বেরিয়ে আসেন তারা। স্থানীয়রা অবশ্য জানিয়েছেন, দুটি বাইকে চেপে মোট তিনজন এসেছিল। বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ার আগে ওই তিনজনই যুবতীর বাবা সুন্দরমূর্তির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। বাড়ির বাইরেই ওই ঘটনা ঘটে।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল