প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাজগঞ্জের এক থানায় হঠাৎ হাজির হন মধ্যবয়সী এক মহিলা। মুখে উদ্বেগ, চোখে কান্না। তার অভিযোগ শুনে প্রথমে হতবাক হয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরাও। তিনি দাবি করেন, তাকে বিয়ে করে ছেড়ে চলে গিয়েছে তার প্রেমিক। কিন্তু ঘটনার মোড় ঘুরে যায় তখনই, যখন জানা যায় সেই ‘প্রেমিক’-এর বয়স মাত্র ১৪ বছর। আরও বিস্ময়ের বিষয়, কিশোরটি ওই মহিলার বড় ছেলের চেয়েও প্রায় পাঁচ বছরের ছোট।সমাজ মাধ্যমে শুরু হওয়া এক সম্পর্ক শেষ পর্যন্ত পৌঁছে যায় থানার দরজায়, আর তা ঘিরেই এখন জোর চর্চা উত্তর প্রদেশের মহারাজগঞ্জে।   

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলাটি গোরখপুরের বাসিন্দা এবং চার সন্তানের মা। কয়েক মাস আগে ইনস্টাগ্রামে এক কিশোরের সঙ্গে তার পরিচয় হয়। শুরুতে একে অপরের রিলসে লাইক ও মন্তব্য করতেন তারা। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় ব্যক্তিগত চ্যাটে। কথোপকথনের গভীরতা বাড়তে থাকলে সম্পর্কও আবেগঘন হয়ে ওঠে। নারীর দাবি, তারা বিয়েও করেছিলেন, যদিও এ বিষয়ে কোনো আইনি বা আনুষ্ঠানিক প্রমাণ পাওয়া যায়নি। জানা গিয়েছে, কিশোরটি চেন্নাইয়ে তার বাবার সঙ্গে বসবাস করত। কিন্তু ওই কিশোর সম্পর্ক থেকে সরে আসতে চাইলে ক্ষুব্ধ হয়ে  মহিলাটি নওতনওয়া থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেন, বিয়ের পর তাকে পরিত্যাগ করা হয়েছে। তবে বিষয়টি একজন নাবালককে ঘিরে হওয়ায় পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত শুরু করে।নওতনওয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বসন্ত সিং জানান, পরে ওই নারী আর কোনো আইনি পদক্ষেপ নিতে চাননি। উভয় পক্ষকে কাউন্সেলিং করা হয় এবং পারিবারিকভাবে বোঝানোর পর তারা ভবিষ্যতে যোগাযোগ না রাখার সিদ্ধান্তে সম্মত হন।

আরও পড়ুনঃ কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবকে দায়ী করছেন, আবার কেউ বলছেন মানসিক একাকীত্ব মানুষকে এমন অস্বাভাবিক সম্পর্কে জড়িয়ে ফেলছে। পুলিশও নাগরিকদের, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, সামাজিক মাধ্যমে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল