কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: মানিকতলার কারখানা থেকে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। জানা গিয়েছে, মৃত যুবকের নাম অরূপ ঘোষ (প্রায় ৪০)। ঘটনাটি ঘটেছে মানিকতলা মেন রোড সংলগ্ন একটি লোহার শিকল তৈরির কারখানায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মাত্র চার দিন আগে মানিকতলা মেন রোড সংলগ্ন এলাকায় ওই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন অরূপ। গত শনিবার (২৩ মে) রাতে কাজ শেষ হওয়ার পরে কারখানার ভিতরেই ছিলেন তিনি। গত রবিবার (২৪ মে) সকালে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নারকেলডাঙা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্রমিককে খুন করা হয়ে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন-প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অরূপ খুব বেশি দিন ওই এলাকায় ছিলেন না। নতুন কাজে যোগ দেওয়ার পর থেকেই তিনি কারখানাতেই বেশি সময় কাটাতেন। আচমকা তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার দিন  রাতে কারখানার ভিতরে আর কারা উপস্থিত ছিলেন, শেষবার কখন অরূপকে দেখা গিয়েছিল, কারখানা থেকে কে বা কারা শেষ বেরিয়েছিলেন, সেই সমস্ত তথ্য জোগাড় করার চেষ্টা চলছে। কারখানার আশপাশের নজরদারি চিত্রও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। পাশাপাশি, তদন্তকারীরা কারখানার কর্মীদের সঙ্গেও কথা বলছেন।

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার