২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল

Share:

নিজস্ব প্রতিনিধি: বল হাতে আগুন ঝরালেন। সেই আগুনে জ্বলে-পুড়ে খাক হয়ে গেল বিপক্ষের ব্যাটিং অর্ডার। মাত্র ২ রান খরচ করে ঝুলিতে ছয় উইকেট পুরে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে কৃপণ বোলারের সিংহাসনে বসলেন বতসোয়ানার পেসার নাবিল মাসটের। তিনি ভেঙে দিয়েছেন সিঙ্গাপুরের হর্ষ ভরদ্বাজের রেকর্ড। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে তিন রান খরচ  করে ছয় উইকেট ঝুলিতে পুরেছিলেন তিনি।

গতকাল রবিবার (২৪ মে) বতসোয়ানার রাজধানী রাজধানী গ্যাবরোনের বতসোয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয়েছিল বতসোয়ানা ও মালি। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মালির অধিনায়ক। কিন্তু ওই সিদ্ধান্ত ব্যুমেরাং হয়ে যায়। বল করতে এসে আগুন ঝরান বতসোয়ানার পেসার নাবিল মাসটের। তাঁর আগুনে বোলিংয়ে ৯.৪ ওভারে ২৪ রানে গুটিয়ে যায় মালি। ম্যাচের অষ্টম ওভারে বল করতে এসে প্রথম দুই বলে মালির দুই ব্যাটারকে সাজঘরে ফেরান। পঞ্চম ও ষষ্ঠ বলে মালির আরও দুই ব্যাটারকে আউট করেন। দশম ওভারে ফের বল করতে এসে মালির কফিনে শেষ পেঁরেক পোঁতেন নাবিল। তৃতীয় ও চতুর্থ বলে মালির আরও দুই ব্যাটারকে সাজঘরে ফেরান। মাত্র ২.৪ ওভারে এক মেডেন-সহ ২ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম রান দিয়ে ছয় উইকেট নেওয়ার তালিকায় রয়েছেন ভারতের দীপক চাহার (৭ রানে ৬ উইকেট; বাংলাদেশের বিপক্ষে), অজান্তা মেন্ডিস ও সিরাজুল ইদরুস। তবে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন নাবিল।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১