সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকলকে স্বাধীনভাবে কাজ করার নিদান দিয়েছিলেন। মন্ত্রিসভার বৈঠকে সবাইকে ভালভাবে কাজ করতে বলেছেন আগেই। এমনকী পুলিশ প্রশাসনের সকলকে হাত খুলে কাজ করতে নির্দেশ দেন। আর আজ, সোমবার অফিসারদের নিয়ে নৈশভোজ করতে চলেছেন মুখ্যমন্ত্রী বলে জানা যাচ্ছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। হঠাৎ কী ঘটল?‌ কেন এমন নৈশভোজ?‌ আর তা কোথায় হবে?‌ এমন সব প্রশ্নের উত্তর জানতে কৌতূহলী রাজ্যের মানুষজন।

রাজ্যের অফিসারদের ভরসা দিতে এই অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলে মনে করা হচ্ছে। ভয় আউট ভরসা ইন—এই নীতিতে যাতে সকলে কাজ করে তার জন্যই আজ, সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারি এবং কেন্দ্রীয় সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজ সারবেন মুখ্যমন্ত্রী। আর আলিপুরের সৌজন্য সভাগৃহে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায নাগাদ সৌজন্য সভাগৃহে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে৷ আগামী দিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চিনার পার্কের বাড়ি ছেড়ে এখানে স্থায়ীভাবে বসবাস করবেন বলেই সূত্রের খবর। তার আগে এভাবে কার্যত গৃহপ্রবেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে খবর, আগের সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারি অফিসারদের প্রশাসনিক দূরত্ব তৈরি হয়েছিল৷ তার কারণ ছিল কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত৷ আর তার জেরে কেন্দ্রের অনেক প্রকল্প রাজ্যে কার্যকর করা যায়নি। এই সংস্কৃতি এখন অতীত করতে চান মুখ্যমন্ত্রী। তাই এই বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। কেন্দ্রের সব সামাজিক প্রকল্প এখন রাজ্যে কার্যকর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তা করতে গেলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি দফতর ও সেখানে কর্মরত অফিসারদের মধ্যে সমন্বয় থাকা অত্যন্ত জরুরি।

ওই সমন্বয় তৈরি করতেই এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বরাবরই খাদ্যরসিক বলে পরিচিত। তার উপর তিনি খেতে এবং খাওয়াতে ভালবাসেন। ইলিশ মাছ তাঁর অত্যন্ত প্রিয়। যদিও এই নৈশভোজের মেনুতে কী কী থাকছে সেটা এখনও প্রকাশ্যে আসেনি। স্বাধীনভাবে, নির্ভয়ে এবং সমন্বয় রেখে কাজ করার যে সংস্কৃতি সেটাই তৈরি করতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সচিবদের নির্ভয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন শুভেন্দু।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

প্রেম যে কাঁঠালের…! ১৪ বছরের কিশোরের প্রেমে হাবুডুবু ৪০ বছর বয়সী চার সন্তানের জননী

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার