সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

Share:

নিজস্ব প্রতিনিধি: দাদা-ভাইয়ের সম্পর্ক বোধহয় এমনই হওয়া উচিত! ভাই যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখন তাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করছেন দাদা। এক ঘণ্টায় ১৫০-র বেশি চড়! শুনতে অবিশ্বাস্য লাগলেও ভাইয়ের প্রাণ বাঁচাতে এমনই মরিয়া হয়ে উঠেছিলেন উত্তরপ্রদেশের হারদোইয়ের এক যুবক। তবে রাগের কারণে নয়, চিকিৎসকদের পরামর্শেই বারবার ভাইকে চড় মারছিলেন তিনি। বিষধর সাপের কামড়ে ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছিল ভাই। সেই ভাইকে জ্ঞান হারাতে না দেওয়াই তাঁর একমাত্র লক্ষ্য ছিল। শেষ পর্যন্ত ১৫ টি অ্যান্টি-ভেনম ইনজেকশন এবং চিকিৎসকদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরলেন ২১ বছরের অরুণ।

ঘটনাটি ঘটেছে হারদোইয়ের গ্রামীণ কোতোয়ালি এলাকার জ্যোতি নগরে। জানা গিয়েছে, ২১ বছরের অরুণ তাঁর দাদা আকাশের জমিতে ফসলে জল দিতে গিয়েছিলেন। দুপুর ২টো নাগাদ খড়ের একটি বস্তা সরানোর সময় তার ভিতরে লুকিয়ে থাকা একটি সাপ আচমকা তাঁকে কামড়ে দেয় বলে জানা গিয়েছে। সাপের কামড়ের পর দ্রুত অসুস্থ হয়ে পড়েন অরুণ। তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে দেখে দাদা আকাশ তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাস্তায় এক ওষুধের দোকানের মালিক তাঁদের দেখতে পান। পরিস্থিতি বুঝে নিজের মোটরবাইকে করে অরুণকে দ্রুত মেডিকেল কলেজে পৌঁছে দিতে সাহায্য করেন তিনি। হাসপাতালে পৌঁছনোর পর অরুণের চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। ততক্ষণে বিষ তার শরীরে মিশতে শুরু করেছে বলে চিকিৎসকদের সন্দেহ হয়। অরুণের চোখ বারবার বন্ধ হয়ে আসছিল। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যদের তাঁকে ঘুমিয়ে পড়তে না দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। চিকিৎসকদের নির্দেশ মেনে ভাইয়ের পাশে থেকে অরুণকে বারবার জাগিয়ে রাখার চেষ্টা করতে থাকেন আকাশ। যখনই তাঁর চোখ বন্ধ হয়ে আসছিল বা তিনি সাড়া দেওয়া কমিয়ে দিচ্ছিলেন, তখনই তাঁকে চড় মারছিলেন আকাশ।

আরও পড়ুন: জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

ভাই যাতে জ্ঞান হারিয়ে না ফেলে এভাবেই প্রায় ১ ঘণ্টা ধরে ১৫০ বারের বেশি চড় মারেন তিনি। ভাইকে বাঁচানোর তাগিদে সেই মুহূর্তে অন্য কোনও উপায় নিয়ে ভাবার সুযোগই ছিল না তাঁর। এদিকে অরুণের শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে চিকিৎসকরা দ্রুত অ্যান্টি-ভেনম প্রয়োগ করেন। জানা গিয়েছে, তাঁকে মোট ১৫টি অ্যান্টি-ভেনম ইনজেকশন দেওয়া হয়। বিষ শরীরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় দ্রুত চিকিৎসা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের