জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকাল কোনও জিনিস হারিয়ে গেলেও সাহায্য নিতে মানুষ ছুটছেন AI-এর কাছে। ডিজিটাল যুগে এমনটাও যে সম্ভব, তারই মজার প্রমাণ মিলল উজ্জয়িনে। মহাকাল মন্দিরের বাইরে হারিয়ে যাওয়া কাঠের খড়ম খুঁজতে এবার ChatGPT-কেই ‘গোয়েন্দা’ বানিয়ে ফেললেন গোয়ার এক ব্যক্তি।

গোয়ার বাসিন্দা শুভাঙ্গ বোরকার। উজ্জয়িনে পুজো দিতে গিয়েছিলেন মহাকাল মন্দিরে । মন্দিরের বাইরে জুতো রাখার জায়গায় নিজের কাঠের খড়ম খুলে রেখেছিলেন তিনি। পুজো সেরে ফিরে এসে দেখেন, অসংখ্য জুতোর ভিড়ে তাঁর জোড়া খড়ম আর খুঁজে পাচ্ছেন না। একই রকম দেখতে অসংখ্য জুতো। কোনটা তাঁর বোঝার উপায় নেই। শেষ পর্যন্ত সমস্যার সমাধানে অভিনব পথ বেছে নেন শুভাঙ্গ। প্রথমে জুতো রাখার জায়গাটির ভিডিও করেন তিনি। তারপর ChatGPT-তে সেই ভিডিওর ছবি পাঠান। সঙ্গে নিজের কাঠের খড়ম দেখতে কেমন, তার একটি ছবিও দেন। এরপর AI-কে অনুরোধ করেন, জুতোর ভিড়ের মধ্যে তাঁর খড়মটি শনাক্ত করে দিতে। একের পর এক র‍্যাকের ছবি পাঠাতে থাকেন তিনি। প্রতিটি ছবি দেখে সম্ভাব্য জোড়ার সঙ্গে তাঁর খড়মের ছবি মিলিয়ে দেখতে থাকে ChatGPT।

আরও পড়ুন: ‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

 

View this post on Instagram

 

বেশ কয়েকটি ছবি বিশ্লেষণের পর অবশেষে একটি নির্দিষ্ট জায়গার দিকে নজর দিতে বলে AI। র‍্যাকের ডান দিকে নিচের স্তূপের মাঝামাঝি থাকা একটি খড়ম জোড়াকে নিজের খড়ম বলে চিহ্নিত করে ChatGPT। শুভাঙ্গও সেই জায়গায় গিয়ে খোঁজ শুরু করেন। আর তারপরই মিলে যায় ‘হারানো ধন’! AI যে খড়ম জোড়ার কথা বলেছিল, সেটিই ছিল তাঁর কাঠের খড়ম। ঘটনার পর ChatGPT-কে উদ্দেশ্য করে শুভাঙ্গ বলেন, তাঁরা দু’জনে মিলে বেশ ভালো ‘টিম’ তৈরি করেছেন। তাঁর এই অভিনব কাণ্ডের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। অনেকেই অবাক, জুতো খোঁজার মতো সাধারণ কাজেও AI-কে এভাবে কাজে লাগানো যায়! কেউ বলছেন, এমন পরিস্থিতিতে ChatGPT-র সাহায্য নেওয়ার কথা তাঁদের মাথাতেই আসত না। আবার কেউ মজা করে বলেছেন, এত জুতোর মধ্যে নিজের জোড়া খুঁজে না পেলে তিনি দেখতে ভাল লাগা অন্য একটি জোড়া নিয়েই চলে যেতেন।

টক-ঝাল স্বাদে জমে যাবে দুপুরের খাবার, দক্ষিণী স্টাইলে বানান আমলকি রাইস

পানীয় জল ও ফলের রসের আড়ালে বেআইনি মদের রমরমা কারবার! বীরভূমে বিশাল অভিযানে পর্দাফাঁস

ইনস্টাগ্রামে পরিচয়! নাবালিকা ছাত্রীর বাড়িতে গিয়ে যৌন নির্যাতন, গ্রেফতার স্কুলের শিক্ষক

নিরামিষ রান্নার একঘেয়েমি কাটাতে বানান কাজু বাদামের রাজকীয় কারি

‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

নিরামিষের দিন? বানিয়ে ফেলুন মাশরুম পোলাও, রইল রেসিপি

‘কোহলি তাড়াতাড়ি আউট হলে খেতে ইচ্ছা করত না’, বিরাট-ভক্ত ‘নানা’র পুরনো ভিডিও ভাইরাল

নানা পাটেকরের ‘প্রথম ভালবাসা’ কে? সাক্ষাৎকারে যা জানিয়েছিলেন অভিনেতা

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়া পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

নিউটাউনের আবাসনে উদ্ধার মহিলার পচাগলা দেহ, খুন নাকি আত্মহত্যা?

আইপিএলের আগে প্রীতির দলে বড় ধাক্কা, পঞ্জাব কিংস ছাড়লেন রিকি পন্টিংয়ের ঘনিষ্ঠ দুই কোচ

‘একদিন আমাদের সবাইকেই চলে যেতে হবে’, মৃত্যুর চার দিন আগেই কি ইঙ্গিত পেয়েছিলেন নানা পাটেকর?