‘আরশোলা’ দের বিক্ষোভে যন্তর মন্তরের ভিড়ে নজর কেড়েছেন, চেনেন ইরফানকে ?

Share:

নিজস্ব প্রতিনিধি: না আছে বড় কোনও ডিগ্রি, না কোনও রাজনৈতিক পরিচয়। তবু দিল্লির যন্তর মন্তরের বিক্ষোভে এক শ্রমিকের বক্তব্য যে এভাবে মানুষকে মুগ্ধ করবে তা ভাবেননি তিনি। পড়তে-লিখতে না জানলেও গুগলের সাহায্যে নিজেকে গড়ে তোলা মোহাম্মদ ইরফানের যুক্তি, সমাজ-ভাবনা এবং শ্রমিকদের পক্ষে স্পষ্ট অবস্থান এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

দিল্লির একটি বস্তি এলাকায় ঠেলাগাড়ির কাজ করে জীবিকা নির্বাহ করেন মোহাম্মদ ইরফান। তবে সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তাঁর স্পষ্ট বক্তব্য এবং সমাজ-অর্থনীতি নিয়ে বিশ্লেষণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এক সাক্ষাৎকারে ইরফান জানান, শ্রমজীবী মানুষ ও প্রান্তিক সমাজের সমস্যার কথা তুলে ধরতেই তিনি নিজের ইচ্ছায় বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তিনি স্পষ্ট করে বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনাও নেই। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তাঁর শেখার পদ্ধতি। ইরফান বলেন, তিনি কখনও স্কুলে পড়ার সুযোগ পাননি এবং পড়তে বা লিখতেও পারেন না। তবু শেখার আগ্রহ তাঁকে থামাতে পারেনি। স্মার্টফোনে গুগলের ভয়েস সার্চ ব্যবহার করে ইতিহাস, রাজনীতি, সাহিত্য এবং সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত তথ্য শোনেন তিনি। কোনো বিষয় নিয়ে মত গঠনের আগে একাধিক উৎস থেকে তথ্য জানারও চেষ্টা করেন বলে জানান।

আরও পড়ুন: শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

তিনি বলেন, বিপ্লবী ভগত সিংয়ের চিন্তাধারা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। পাশাপাশি কবি দুষ্যন্ত কুমার ও আদম গোন্দভির কবিতাও তিনি নিয়মিত শোনেন। তাঁর মতে, এই লেখাগুলি সমাজের বৈষম্য এবং সাধারণ মানুষের বাস্তব জীবন সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। বিক্ষোভে শ্রমিকদের আর্থিক দুরবস্থার কথাও তুলে ধরেন ইরফান। তাঁর অভিযোগ, সরকারি নথিতে ন্যূনতম মাসিক মজুরির পরিমাণ বেশি দেখানো হলেও বাস্তবে বহু শ্রমিক দিনে ১০ থেকে ১১ ঘণ্টা কাজ করেও মাত্র ১৩ থেকে ১৪ হাজার টাকা বেতন পান। বেকারত্বের চাপে অনেকেই কম মজুরিতে কাজ করতে বাধ্য হন বলেও দাবি তাঁর। একইসঙ্গে তিনি বলেন, মালিকের বিরুদ্ধে মুখ খুললে চাকরি হারানোর আশঙ্কাও থেকে যায়। সরকারের উদ্দেশে তাঁর আবেদন, বড় শিল্পপতিদের সুবিধা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ নিশ্চিত করার দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিত। নিম্ন আয়ের মানুষের ওপর করের চাপের কথাও উল্লেখ করে তিনি বলেন, অল্প আয়ের পরিবারগুলোর জন্য দৈনন্দিন জীবন চালানো ক্রমশ কঠিন হয়ে উঠছে।

নিজের জীবনের কথাও অকপটে তুলে ধরেছেন ইরফান। তিনি জানান, দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে গত দু’বছর ধরে মানসিক চাপের মধ্যে রয়েছেন। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পের বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, অনেকের কার্ড থাকলেও চিকিৎসার সময় দ্রুত পরিষেবা পাওয়া যায় না। সবশেষে ইরফান জানান, তিনি মহাত্মা গান্ধির অহিংস আন্দোলনের আদর্শে বিশ্বাসী। রাজনীতিতে যোগ দেওয়া বা জনপ্রতিনিধি হওয়ার কোনো ইচ্ছা তাঁর নেই। তাঁর একমাত্র প্রত্যাশা, দেশের নীতিনির্ধারকেরা যেন শ্রমিক, বস্তিবাসী এবং গ্রামীণ মানুষের বাস্তব সমস্যার প্রতি আরও বেশি গুরুত্ব দেন এবং তাঁদের কণ্ঠস্বরও সমানভাবে শোনা হয়।

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?