দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মদের দোকানে ঢুকে পড়েছিল আচমকাই। তাড়াতে গিয়ে দোকানদারও রেহাই পেলেন না। শেষ পর্যন্ত একটি বোতল থেকে কিছুটা মদ পান করে দোকানের ভিতরেই দিব্যি শুয়ে পড়ল। এমন কাণ্ড কোনও মাতাল ক্রেতার নয়। ঘটনাটি ঘটিয়েছে এক বানর। ঝাড়খণ্ডের ওরমাঞ্জি ব্লক চকে শুক্রবারের এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই একটি বানর মদের দোকানের ভিতরে ঢুকে পড়ে। তাকে দেখে প্রথমে হতবাক হয়ে যান দোকানে থাকা লোকজন। দোকানদার সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করলে বানরটি তাকে কামড়ে দেয় বলে অভিযোগ। বাধ্য হয়ে সেখান থেকে সরে যান তিনি। এর পরেই ঘটে আরও অদ্ভুত ঘটনা। দোকানে রাখা একটি মদের বোতল থেকে বানরটি মদ পান করে বলে জানা গিয়েছে। কিছুক্ষণ পর দোকানের মধ্যেই শুয়ে পড়ে বানরটি। পরে সেখানেই ঘুমিয়ে যায়। বানরের এই কাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই দোকানের সামনে ভিড় জমতে শুরু করে। অনেকেই মোবাইল বের করে ঘটনার ছবি ও ভিডিয়ো করতে থাকেন।

আরও পড়ুন: ৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

পরিস্থিতি সামাল দিতে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। খবর পেয়ে দলটি ঘটনাস্থলে পৌঁছে বানরটিকে নিরাপদে দোকান থেকে বের করে আনার উদ্যোগ নেয়। কোনওরকম আঘাত না করে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। ঘটনার ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়তেই এলাকায় বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। কী ভাবে বানরটি দোকানে ঢুকল, কী পান করেছিল এবং কেন এতক্ষণ সেখানে পড়ে ছিল তা নিয়েই কৌতূহল তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। তবে মদ পান করার পরেই বানরটি ঘুমিয়ে পড়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেসে হামলা দুষ্কৃতীদের, ভাঙল জানলার কাচ, জখম ৪

ঝাড়ফুঁকের নামে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ, গ্রেফতার ৫৫ বছরের ‘ভণ্ড’ তান্ত্রিক

মধ্যমগ্রামে মহিলার থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা

নিখোঁজের ২ দিন পর জলাশয়ে মিলল যুবকের ক্ষতবিক্ষত দেহ, আত্মহত্যা নাকি খুন?

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

বন্দে ভারত থেকে নামতেই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার ২১ লক্ষ টাকা! চাঞ্চল্য হাওড়া স্টেশনে

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি