জাতীয় প্রতীক নিয়ে বিতর্ক চরমে, রুখে দাঁড়ালেন অনুপম খের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ অভিনেতা অনুপম খের (Anupam Kher), যিনি বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজের স্পষ্ট মতামত প্রকাশের জন্য পরিচিত। সম্প্রতি নতুন সংসদ ভবনে জাতীয় প্রতীক নিয়ে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। এই নিয়েই এবার রুখে দাঁড়ালেন প্রবীণ অভিনেতা অনুপম খের। এদিন তিনি তাঁর সোশ্যাল হ্যান্ডেলে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের একটি ভিডিও শেয়ার করে হিন্দিতে টুইট করে জানালেন, “সিংহের দাঁত থাকলে অবশ্যই তা দেখাবে। সর্বোপরি, এটি স্বাধীন ভারতের সিংহ। প্রয়োজনে সিংহও কামড়াবে।”

আসলে, সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সংসদ ভবনের জাতীয় প্রতীক উন্মোচন করেছেন। যা নতুন সংসদের ছাদে ঢালাই করা হয়েছে। আর এই প্রতীকের প্রথম ছবি আউট হওয়ার পরেই, এটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, কারো কারো দাবি নতুন করে সৃষ্টি সিংহগুলিকে আক্রমণাত্মক দেখতে লাগছে, কিন্তু আসল সারনাথের সিংহের ছবিগুলি যথেষ্ট করুণাময় ছিল৷ কারণ সংসদ ভবনের উপরের প্রতীকটি, সারনাথ অশোকস্তম্ভের সিংহের একটি রূপান্তর। আর এই নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। বেশ কয়েকজন বিরোধী নেতা এবং নাগরিকরা উল্লেখ করেছেন যে, এই সিংহের প্রতীক আসলের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক। এছাড়া, শিল্পী সুনীল দেওর এবং রোমিয়েল মোসেস, যিনি প্রতীকটির নকশা করেছিলেন, সেই একই নকশা মোচন করা হয়েছে এই নকশায়, এর কোনও পরিবর্তন হয়নি।

শিল্পী সুনীল দেওর এই বিষয়ে একটি ইংরেজী সংবাদমাধ্যমকে বলেছেন, “আপনি যদি নীচে থেকে সারনাথ ‘লায়ন ক্যাপিটাল’টি দেখেন তবে এটি সারনাথের প্রতীকের মতোই দেখাবে।” এই সারনাথের নতুন প্রতীকটি মাটি থেকে ৩৩ মিটার উচ্চতায় রয়েছে। অনুপম খেরের আগে, দ্য কাশ্মীর ফাইলের পরিচালক বিবেক অগ্নিহোত্রীও এই নতুন প্রতীকের সমর্থনে টুইট করেছিলেন। তিনি লিখেছিলেন, “সবাই দাঁতবিহীন নীরব সিংহ চায়। যাতে তাঁরা এটিকে পোষ্য হিসাবে ব্যবহার করতে পারে।”

উল্লেখ্য, অনুপম খের এবং বিবেক অগ্নিহোত্রী দ্য কাশ্মীর ফাইলস ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যা মহামারী পরবর্তী যুগে ব্লকবাস্টার চলচ্চিত্র হিসেবে গন্য হয়েছিল। যা গোটা বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকারও বেশি আয় করেছিল। যে ছবিটি ১৯৯০-এর দশকে কাশ্মীর উপত্যকা থেকে কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল।

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও