মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভাল-খারাপ সমস্ত ধরণের স্বভাবই থাকে একটা মানুষের মধ্যে। তবে খারাপ স্বাভাব প্রকট হয়ে উঠলেই বাড়ে সমস্যা। সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে যা প্রকাশ্যে আসার পর রীতিমত শোরগোল পরে গিয়েছে। মাঝ আকাশে এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। ঘটনার জেরে হতবাক হয়ে যান বিমানে থাকা বাকি যাত্রীরা। এমনকি এই ঘটনার জেরে মেলবোর্ন থেকে ডালাসগামী বিমানকে অন্য পথে ঘুরিয়ে নিয়ে যেতে হয়। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। 

জানা গিয়েছে, অস্ট্রেলিয়া থেকে ব্রিটেনগামী কোয়ান্টাস এয়ারওয়েজের একটি বিমানে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। ঘটনার পরেই অভিযুক্ত ওই যাত্রীকে ভবিষ্যতে এই বিমান সংস্থায় ভ্রমণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২ টো ৩০ মিনিটে মেলবোর্ন থেকে ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করেছিল কোয়ান্টাস ফ্লাইট কিউএফ২১। যাত্রার সাত ঘণ্টা পর ওই যাত্রীর অদ্ভুত আচরণের কারণে বিমানটি তাহিতির পাপিতে অবতরণ করতে বাধ্য হয়। দ্য গার্ডিয়ানকে কোয়ান্টাসের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় বাকি যাত্রী ও ক্রু সদস্যরা ফ্লাইট অ্যাটেনডেন্টকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। প্রায় ৩৫ মিনিট পর ডালাসের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করার আগে বিমানটিতে জ্বালানি ভরা হয় এবং তার শনিবার সকালে সেটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়।

আরও পড়ুন: রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

 পাপিতে পৌঁছানোর পর স্থানীয় কর্তৃপক্ষ বিমানের যাত্রীকে ঘিরে ফেলে এবং কোয়ান্টাস তাকে ‘নো-ফ্লাই’ তালিকায় যুক্ত করে। অর্থাৎ ওই ব্যক্তি আর কখনও কোয়ান্টাস বা জেটস্টারের কোনো ফ্লাইটে উঠতে পারবেন না। কোয়ান্টাসের মুখপাত্র বলেন, ‘যাত্রী ও ক্রুদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। ফ্লাইটে কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা হুমকিমূলক আচরণের ব্যাপারে আমাদের শূন্য সহনশীলতা নীতি রয়েছে।’ জানিয়ে রাখা ভালো, অস্ট্রেলিয়ান বিমানগুলিতে ঘটে যাওয়া ধারাবাহিক বিশৃঙ্খলার ঘটনাগুলোর মধ্যে এটি সর্বশেষ। আগেও এই ধরণের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে, ক্যানবেরা থেকে পার্থগামী একটি বিমানে এই ধরনের ঘটনা ঘটেছিল। সেই সময়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। বিমান চলাকালীন তিনি অন্য এক যাত্রীকে কামড়ানোর চেষ্টা করেছিলেন বলে অভিযোগ উঠেছিল।

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা নত করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ করলেন কার্তিক

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের