কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: পঞ্জাব কিংসকে দেখলেই জ্বলে ওঠে আরসিবি। ২০২৫-এর আইপিএলের ফাইনাল হোক কিংবা আজ, রবিবারের (১৭ মে) ম্যাচ। শ্রেয়সদের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্ট্রাইক রেট সবসময়ে থাকে শীর্ষে। এদিনও তার অন্যথা হয়নি। এদিন হিমাচল প্রদেশের ধর্মশালাতে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু ও পঞ্জাব। টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার।

ব্যাট করতে নেমেই শুরুতে ধাক্কা খায় আরসিবি। মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন জ্য়াকব বেথেল। হাল ধরেন সেই বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দেন বাঁ হাতি ব্যাটার দেবদূত পাড়িক্কল। কোহলির ব্যাট থেকে এদিন আসে হাফসেঞ্চুরি। দেবদূত পাড়িক্কল করেন ৪৫ রান। তবে পঞ্জাবের বোলিং অ্যাটাক এদিন ভেঙে চুরমার করে দেন আরসিবির ভেঙ্কটেশ আইয়ার। দুরন্ত ইনিংস খেলেন তিনি। ভেঙ্কটেশ এদিন করেছেন ৪০ বলে ৭৩ রান। ছোট হলেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন টিম ডেভিড। তিনি ১২ বলে করেন ২৮ রান। বিরাট, দেবদূত ও ভেঙ্কটেশের দুরন্ত ইনিংসের জেরে আরসিবির স্কোর কুড়ি ওভারে পৌঁছেছে ২২২ রানে। পঞ্জাবের সামনে আরসিবির টার্গেট ২২৩ রানের। চোটের কারণে এদিন আরসিবির অধিনায়ক রজত পাতিদার খেলেননি। তাঁর পরিবর্তে অধিনায়কের দায়িত্বে রয়েছেন জিতেশ শর্মা।

আরও পডুন: আইপিএলে বিরাট ইতিহাস কোহলির, কোন রেকর্ড গড়লেন?

অপরদিকে এদিন পঞ্জাবের হয়ে কোনও বোলারই সেভাবে দাগ কাটতে পারেনি। কেবলমাত্র হরপ্রীত ব্রার নেন দুটি উইকেট। চার ওভারে দেন ৩৫ রান। একটি করে উইকেট নেন যজুবেন্দ্র চাহাল ও অর্শদীপ সিং। আইপিএলের ২০২৬-এর প্লে অফে উঠতে গেলে পঞ্জাবকে এই ম্যাচে জিততেই হবে। অপরদিকে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখতে লড়বে আরসিবিও। আজকের ম্যাচ জিতলেই প্লে অফে জায়গা পাকা হবে বিরাট কোহলিদের

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

ইনইনস্টাগ্রামে চাহাল-মাহভাশের দূরত্ব! বিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন আরজে

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র