রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার সন্ধ্যায় সল্টলেক স্টেডিয়ামে ডার্বি ম্যাচ। এদিকে সন্ধ্যের পর কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে(South Bengal) আগামী তিনদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। রবিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,রবিবার পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পরবর্তী দুদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দুদিনও কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গে(North Bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।১৮ থেকে ১৯ তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে। তবে ২০ মে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। ২১ মে থেকে ২৩ মে’র  মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে(South Bengal) রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা । গরম বাড়বে ।অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিক্ষিপ্তভাবে দু – এক জায়গায় বজ্র গর্ভ মেঘ তৈরি হতে পারে। হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সাময়িকভাবে কিছু এলাকায়।

ইনস্টাগ্রামে চাহালকে আনফলো করতেই চর্চা, আসল সত্যিটা জানিয়েই দিলেন আরজে মাহভাশ

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর

মাঝ আকাশে ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় যাত্রীর, তারপর যা ঘটল…

মাতৃহারা লিয়েন্ডার পেজ,  শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বিশ্বের প্রথম মহিলা গণিতজ্ঞকে টুকরো টুকরো করে আগুনে পুড়িয়ে দিয়েছিল ধর্মান্ধরা

কোহলি-ভেঙ্কটেশের দাপটে পঞ্জাবের সামনে বড় রানের লক্ষ্য রাখল আরসিবি

রাত পোহালেই ডিএ ঘোষণা!‌ মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক নিয়ে আশাবাদী সরকারি কর্মচারীরা

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

কলকাতা ডার্বির আগে জেনে নিন মুখোমুখি সাক্ষাতে কে এগিয়ে?

রবিবার সন্ধ্যার পর কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় ধেয়ে আসছে বৃষ্টি

আবুধাবিতে ভয়াবহ ড্রোন হামলা, নিশানায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বারাসত থানার আইসি’র হাতে ঝাঁটা, সরকার বদলানোর পর বদলেছে পুলিশও