চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেউচা-পাচামিতে নারকেল ভেঙে শুরু করা হল খননের কাজ

নিজস্ব প্রতিনিধি:  খননের কাজ শুরু হল দেউচা-পাচামিতে বৃহস্পতিবার। এদিন নারকেল ভেঙে এশিয়ার বৃহত্তম কয়লা খনিতে(Coal Mine) খনন কাজ শুরু করা হয়। বীরভূম জেলার (Birbhum) দেউচা-পাচামি প্রকল্পে কয়লার স্তর গুনতে এদিন আনা হয় মেশিন। দেউচা-পাচামি প্রকল্পের আওতায় থাকা ১২টি অঞ্চলে এদিন খননকাজ শুরু করা হয়। যদিও জমি-জীবন-জীবিকা ও প্রকৃতি বাঁচাও মহাসভা নামে আদিবাসীদের একটি সংগঠন এই প্রকল্পের বিরোধিতা করে বারোমেশিয়া এলাকায় আমরণ অনশনে বসেছে।

এদিন সকালে পিডিসিএলের(Power Development Corporation Limited) তরফে খননের সমীক্ষা করার জন্য মেশিন নিয়ে যাওয়া হয় মহম্মদবাজার ব্লকের কেন্দ্রাপাহাড়ি এলাকায়। নারকেল ভেঙে শুরু করা হয় খননের কাজ। প্রশাসন সূত্রে খবর, দেওয়ানগঞ্জ, হরিণসিঙা, কেন্দ্রাপাহাড়ি-সহ আশেপাশের ১২ টি এলাকায় খননের জন্য সমীক্ষা করা হবে। এই সমীক্ষা করার পর বোঝা যাবে মাটির নীচে কোন স্তরে মিলবে কয়লা। কয়লা উত্তোলন করার আগে এটি প্রথম পর্যায়ের কাজ। সমীক্ষা করার পর শুরু করা হবে খনন।

উল্লেখ্য দেউচা-পাচামি প্রকল্পে কয়লা উত্তোলন করতে রাজ্য সরকারকে বহু বাধার মুখে পড়তে হয়েছে। একাধিক রাজনৈতিক শিবির থেকে বিরোধিতা এসেছে। সেক্ষেত্রে জমিদাতাদের চাকরির প্রতিশ্রুতি-সহ একাধিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের রাজি করাতে বেশ দীর্ঘ সময় লাগে। প্রতিবাদ আন্দোলন গড়ে তোলে আদিবাসী সংগঠনগুলি। গত সপ্তাহে প্রশাসনের তরফে দেউচা-পাচামি প্রকল্পে জমিদাতাদের পরিবারগুলির মধ্যে থেকে ২৬০ জনকে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য নিয়োগপত্র দেওয়া হয়। চাকরির নিয়োগপত্র পাওয়ার পর পরিস্থিতি অনেকটা অনুকূলে আসে রাজ্য সরকারের। বৃহস্পতিবার সকালে খনন কাজের জন্য সমীক্ষা করা শুরু করে পিডিসিএল।

Published by:

Share Link:

More Releted News:

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ