চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু অস্ত্র তৈরির প্রধান উপদান সমৃদ্ধকরণ ইউরেনিয়াম কোনও মতেই ইরানের বাইরে স্থানান্তর করা হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খদাবি খারিজ করে দিয়ে তিনি বলেছেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ এবং তা ইরানের মাটির মতোই পবিত্র। কোনও অবস্থাতেই ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না।’

গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ১০ দিনের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। ‘এক্স’ পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘সব ধরনের জাহাজের জন্য আগামী ১  ০ দিন হরমুজ প্রণালি খুলে দেওয়া হচ্ছে।’ এর পরেই একের পর এক দাবি জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি লেখেন, ‘হরমুজ প্রণালিতে পুঁতে রাখা বিস্ফোরক মাইন অপসারণে যৌথভাবে কাজ করছে ইরান-আমেরিকা’। খানিক বাদে দাবি করে বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যৌথভাবে বড় বড় খনন যন্ত্র ব্যবহার করে নিউক্লিয়ার ডাস্ট তুলবো। হামলার গভীরতার কারণে বড় আকারের যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ওই ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হবে। পুরো প্রক্রিয়াটি খুবই সোজা।’

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানের কাছে বর্তমানে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ প্রায় ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে। উল্লেখ্য যে, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সাধারণত ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন হয়। ট্রাম্পের দাবি অনুযায়ী এই বিশাল পরিমাণ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হলে তা হবে বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে এক বিশাল মোড়।

 

Published by:

Share Link:

More Releted News:

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

রাশিয়া থেকে আরও এক মাস জ্বালানি তেল কেনার ছাড় পেল ভারত

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ